রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনও বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ

বলসোনারো আর্জেন্টিনায় পালানোর পরিকল্পনা করেছিলেন, পুলিশের সতর্কতায় পারেননি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৭ পূর্বাহ্ন, ২৩শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ব্রাজিলের পুলিশ দেশটির সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো (৭০) ও তার ৪১ বছর বয়সী ছেলে এদুয়ার্দোর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগ এনেছে।

২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লুইস ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হন বলসোনারো। পরে তার বিরুদ্ধে ক্ষমতা ধরে রাখতে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে মামলা হয়। পুলিশের অভিযোগ, বলসোনারো ও তার ছেলে ওই মামলার বিচারপ্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা করেছেন। খবর বিবিসির।

পুলিশ জানায়, তারা বলসোনারোর মুঠোফোনে একটি নথি পেয়েছে। এতে দেখা গেছে, তিনি ফৌজদারি মামলার হাত থেকে বাঁচতে ব্রাজিল থেকে পালিয়ে আর্জেন্টিনায় আশ্রয় নিতে চেয়েছিলেন।

এ ছাড়া পুলিশ এদুয়ার্দো বলসোনারোর বিরুদ্ধেও অভিযোগ তুলেছে, তিনি তার বাবার পক্ষ হয়ে ট্রাম্প প্রশাসনের কাছে লবিং করেছিলেন। এ কারণে আমেরিকা ব্রাজিলের পণ্যের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপ করেছিল।

অভ্যুত্থান মামলার চূড়ান্ত ধাপ শুরুর দুই সপ্তাহের কম সময় আগে ১৭০ পাতার পুলিশি প্রতিবেদন প্রকাশিত হওয়ায় বলসোনারোর ওপর আরও চাপ বাড়ল।

অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছেন জইর বলসোনারো। তিনি বিচারপ্রক্রিয়ার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

জে.এস/

জইর বলসোনারো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250