শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

ঈদ সামনে রেখে রেল কর্তৃপক্ষের নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১০ অপরাহ্ন, ১৯শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঈদ কেন্দ্র করে এখন থেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। আগামী ২৪শে মার্চ থেকে ট্রেনে ঈদযাত্রা শুরু হচ্ছে। প্রতি বছর ঈদ কেন্দ্র করে বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে হয় রেল কর্তৃপক্ষকে। থাকে বিনা টিকিটে ভ্রমণে বিশৃঙ্খলার আশঙ্কা।

এসব বিষয় মাথায় রেখে ঈদযাত্রা স্বাচ্ছন্দ্যময় করতে নানা উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। রেলের সব বিভাগ সমন্বিতভাবে কাজ করে ঈদযাত্রা নিরাপদ করতে চায়।

রেলওয়ে কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, সারাদেশে স্টেশনগুলোর নিরাপত্তায় রেলের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলিয়ে ১ হাজার ৭০০ জন আরএনবির সদস্য দায়িত্ব পালন করবেন। শুধু ঢাকা ডিভিশনের জন্য ২০০ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ট্রেনে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে আরএনবি সদস্যদেরও মোতায়েন করা হবে।

এ ছাড়া স্টেশনের সার্বিক নিরাপত্তায় র‌্যাব, পুলিশ, রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর আলাদা ক্যাম্প বসানো হবে। স্টেশন এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য, এপিবিএন ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিস ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে মেডিকেল বুথ বসানো হবে।

আরএইচ/

বাংলাদেশ রেলওয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250