শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব *** যেভাবে জামায়াতের একটি ‘সেক্যুলার’ চেহারা তৈরি হতো *** নির্বাচনের ফলকে স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির *** ‘আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ের তালা খুলে বিএনপি নেতা ভুল করেননি’ *** নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ই ফেব্রুয়ারি *** ‘জাতীয় পার্টি কোনো আসন পায়নি, এটা অবিশ্বাস্য’ *** বাংলাদেশকে নিয়ে বেশি আশাবাদী হওয়া ঠিক হবে না, বলছেন ব্রিটিশ এমপি রুপা হক *** জুরিদের গাজা-বিষয়ক মন্তব্যে ক্ষুব্ধ অরুন্ধতী রায়, বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জন *** এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান *** আমরা অবশ্যই সার্ক পুনরুজ্জীবিত করতে চাইব: তারেক রহমান

কৃশ-ফোরে হৃতিকের সঙ্গে ফিরছেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৬ অপরাহ্ন, ১২ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

হৃতিক রোশনের সঙ্গে ‘কৃশ’ সিনেমায় অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এ জুটির রসায়ন মন কেড়েছিল দর্শকদের। পরের পর্ব ‘কৃষ থ্রি’তেও ছিলেন প্রিয়াঙ্কা। এক যুগ পর এবার পর্দায় আসছে এ সুপারহিরোর গল্প। এতে হৃতিকের সঙ্গে রেখা, প্রীতি জিনতা, বিবেক ওবেরয়ও ফিরছেন। গতকাল শুক্রবার (১১ই এপ্রিল) জানা গেল, প্রিয়াঙ্কাও ফিরবেন।

‘কৃশ-ফোর’-এ বদলাচ্ছে অনেক কিছু। ফ্র্যাঞ্চাইজির আগের গল্পগুলোয় দ্বৈত চরিত্রে ছিলেন তিনি, এবার তাকে একসঙ্গে তিনটি চরিত্রে দেখা যাবে। বিজ্ঞানী রোহিত, সুপারহিরো কৃশের পাশাপাশি এ পর্বে মূল খলনায়কও হৃতিক নিজে। অতীত, বর্তমান ও ভবিষ্যতে টাইম ট্রাভেল করবে গল্প। আগের পর্বগুলো পরিচালনা করেছিলেন রাকেশ রোশন। 

গত বছর তিনি পরিচালনা থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তাই হৃতিক নিজেই এ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি পরিচালনার দায়িত্ব নিয়েছেন। রাকেশও তার ওপর ভরসা রেখেছেন।

এত কিছুতে পরিবর্তন এলেও নায়িকা বদল হয়নি। নায়িকা হিসেবে তিনি প্রিয়াঙ্কাকেই বেছে নিয়েছেন বলে জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। জানা গেছে, হৃতিক বর্তমানে আছেন আমেরিকায়। সেখানে তিনি প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করেছেন।

এইচ.এস/

হৃতিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250