মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার *** বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশায় ইইউ

‘তুফান-২’ নির্মাণের জন্য শাকিব খানের শিডিউল পাননি রাফী

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫০ পূর্বাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

মেগাস্টার শাকিব খান অভিনীত রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ মুক্তি পেয়েছিল ২০২৪ সালে। মুক্তির পর সিনেমাটি দেশ-বিদেশে ব্যাপক আলোচনা তৈরি করে সাফল্য পায়। এর পর থেকে ‘তুফান-২’ দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক।

ঠিক এই কারণে সোশ্যাল মিডিয়াতে কয়েক দিন পরপর ‘তুফান-২’ নিয়ে বিভিন্ন আলোচনা দেখা যায়। সেই আলোচনায় নতুন করে ঘি ঢালতে সম্প্রতি পরিচালক রাফী একটি পডকাস্টে বলেছেন, ২০২৭ সালেই ‘তুফান-২’ আসবে, চলতি বছরে শুটিং শুরু হবে।

তবে খোঁজ নিয়ে জানা যায়, ‘তুফান-২’ নিয়ে শাকিব খান ও রায়হান রাফীর সঙ্গে তেমন কোনো ফলপ্রসূ আলোচনাই হয়নি। রাফীর এই দাবি সঠিক নয় বলেও জানাচ্ছে একটি সূত্র। তুফানের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে শাকিবের অন্য সিনেমা নিয়ে আলাপ-আলোচনা চলমান থাকলেও সেখানে নেই রায়হান রাফী। 

শাকিবের বিশ্বস্ত সূত্র জানায়, ২০২৬ ও ২০২৭ সালে রাফীকে কোনো শিডিউল দেননি শাকিব খান। বাংলাদেশের অন্য নির্মাতাদের সঙ্গে এই তারকা অভিনেতার নতুন সিনেমা নিয়ে আলাপ হলেও সেই শিডিউলের তালিকায় রায়হান রাফী নেই। তাই সূত্র জানাচ্ছে, আপাপত ‘তুফান-২’ হচ্ছে না।

২০২৫ সালের তুমুল জনপ্রিয় সিনেমা ‘বরবাদ’-এর পরিচালক মেহেদী হাসান হৃদয়কে দিয়ে নতুন ক্যারিশমা দেখিয়েছিলেন শাকিব খান। এই সিনেমাটি গেল কয়েক বছরের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় বলে মনে করেন দর্শকরা। 

শোনা যাচ্ছে, আগামীতেও একাধিক নতুন নির্মাতা রয়েছেন শাকিবের লাইনআপে, যারা শাকিবকে ভিন্নভাবে এবং নতুনভাবে হাজির করতে প্রি-প্রডাকশনে লেগে পড়েছেন। তাদের মধ্যে একেবারেই নেই রায়হান রাফী।

জে.এস/

শাকিব খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250