বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক মন্ত্রী রেজাউল করিমের ২ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ *** গোপালগঞ্জে আরেক এমপির বাড়িতে আগুন, ভবনে থাকা ক্লিনিকের রোগীদের মধ্যে আতঙ্ক *** আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়ানোর আগেই গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী *** নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের লীগের হামলা, নিহত ২ *** আদালত প্রাঙ্গণে আইনজীবী সোহাগের ওপর হামলা ও গ্রেপ্তার, নিন্দা জানাল পেশাজীবী মানবাধিকার পরিষদ *** মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী *** সিলেটবাসীর জন্য তিন সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী *** ব্যাংকিং খাত দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্ট *** অর্থনীতিতে এখন নিম্নচাপ চলছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

হারের পর যাদের দোষছেন শান্ত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২১শে জুন ২০২৪

#

ছবি (সংগৃহীত)

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচেই শুক্রবার (২১শে জুন) হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হেরেছে টাইগাররা।

আন্টিগুয়ায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি নাজমুল হোসেন শান্তর দল। তবে অফ ফর্মে থাকা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়দের প্রচেষ্টা বোলারদের কিছুটা লড়াই করার মতো স্কোর এনে দেয় বাংলাদেশকে। তবে ডেভিড ওয়ার্নার ও বৃষ্টির বাধায় এই রান সহজেই পেরিয়ে যায় অজিরা ।

বাংলাদেশের ব্যাটিং দেখে পিচের অবস্থা করুণ বলে মনে হলেও তাওহীদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত ঠিকই রান বের করে এনেছেন। অস্ট্রেলিয়াও দ্রুত রান তুলেছে। তাই স্বাভাবিকভাবেই মনে হতে পারে বাংলাদেশের ব্যাটাররা ছিলেন ব্যর্থ। এ কথাটা মানছেন অধিনায়ক শান্তও। বড় হারের পর বাংলাদেশ অধিনায়ক শান্ত জানান , ‘উইকেট ভালো ছিল, হয়তো একটু স্লো ছিল। তবে এই উইকেটে আমাদের এত অল্প রান করা উচিত হয়নি। মোটামুটি ১৭০ রান করলে হয়তো লড়াই করা যেত।’

ম্যাচটিতে বাংলাদেশ রিশাদকে পাঠায় চার নম্বরে ব্যাটিং করতে ৷ এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘ রিশাদ অজি স্পিনারদের মোকাবিলা করতে চারে এসেছিল। সে বিগ-হিটার, কিন্তু আজ সে রান করতে পারেনি। সবমিলে এখানে খেলা উপভোগ করছি এবং আমি মনে করি আরও কিছু করার সুযোগ আছে। দলের টপ-অর্ডার ব্যাটারের জন্য আজকের রান পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল।’

১৪০ রানের পূঁজি অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে লড়াই করা খুব কঠিন। তবে এই বিশ্বকাপে বাংলাদেশকে সব আশা ভরসা জোগানো দলের বোলিং ইউনিটের ওপর বাজি ছিল শান্তর। তবে শান্তর আশা শেষ পর্যন্ত পূরণ হয়নি। মোস্তাফিজ ও তাসকিন আজ লাইন লেন্থ ঠিকভাবে রেখে বোলিং করতে পারেননি। এ প্রসঙ্গে শান্ত বলেন , ‘আশা করি বোলাররা তাদের ফর্ম বজায় রাখবে। আমাদের পরের ম্যাচে ভারতের বিপক্ষে ভালো খেলার চেষ্টা করব।’ 

এইচআ


বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250