মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

সৌদি আরবে দেখা হবে তিন খানের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৬ পূর্বাহ্ন, ১২ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডে অনেক বছর ধরে নিজেদের রাজত্ব ধরে রেখেছেন তিন খান—আমির, সালমান ও শাহরুখ। শাহরুখের সঙ্গে সালমান একাধিক সিনেমায় অভিনয় করেছেন। আমিরের সঙ্গে দেখা গেছে সালমানকে। তবে শাহরুখের সঙ্গে কখনো অভিনয় করেননি আমির। এই তিনজন একসঙ্গে হাতেগোনা কয়েকটি শোতে অংশ নিলেও একসঙ্গে সিনেমা করা হয়নি তাদের।

অনেক দিন ধরে শোনা যাচ্ছে, তিন খান একসঙ্গে একটি সিনেমা করার পরিকল্পনা করছেন। গত বছরের ডিসেম্বরে আমির খান জানিয়েছিলেন, বিষয়টি নিয়ে শাহরুখ ও সালমানের সঙ্গে আলোচনা করেছেন তিনি। তারাও খুব আগ্রহী। ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছেন তারা। সে রকম চিত্রনাট্য পেলেই একসঙ্গে অভিনয় করা হবে তাদের। খবর বলিউড হাঙ্গামার।

সিনেমায় তিন খানের একসঙ্গে দেখা পেতে হলে আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে। তবে আমির, সালমান ও শাহরুখকে একসঙ্গে দেখার সুযোগ এসে গেছে। এ মাসেই সৌদি আরবের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তারা।

সৌদি আরবের রিয়াদে প্রতিবছর অনুষ্ঠিত হয় বাণিজ্য ও বিনোদনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ‘জয় ফোরাম’। জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ) নামের একটি সরকারি প্রতিষ্ঠান এর আয়োজন করে।

প্রতিষ্ঠানটি সৌদির বিনোদন ইন্ডাস্ট্রির নিয়ন্ত্রক। জয় ফোরামের এ বছরের উৎসবটি অনুষ্ঠিত হবে ১৬ই ও ১৭ই অক্টোবর, রিয়াদের বুলেভার্ড সিটির এসইএফ এরেনায়। ৩০টির বেশি দেশ থেকে অতিথিরা অংশ নেবেন এতে।

জয় ফোরামের শেষ দিন, অর্থাৎ ১৭ই অক্টোবর একটি সেশনে অংশ নেবেন শাহরুখ খান, আমির খান ও সালমান খান। নিজেদের ক্যারিয়ার, সিনেমার সম্ভাবনা ইত্যাদি নিয়ে আলাপ করবেন তারা।

সোশ্যাল মিডিয়ায় খবরটি জানিয়েছেন সৌদির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আলালশেখ। তিনি এক্সে লিখেছেন, ‘সিনেমার বড় তারকারা এক জায়গায়। ১৭ই অক্টোবর জয় ফোরাম ২০২৫-এর একটি আলোচনা সভায় বক্তা হিসেবে যোগ দেবেন শাহরুখ খান, সালমান খান ও আমির খান।’

জয় ফোরামে এ নিয়ে দ্বিতীয়বার হাজির হচ্ছেন শাহরুখ। এর আগে ২০১৯ সালে এই আয়োজনে অভিনেতা জ্যাকি চ্যান ও নির্মাতা জ্যঁ-ক্লদ ভ্যান ড্যামের সঙ্গে শাহরুখের একটি সেলফি ভাইরাল হয়েছিল।

শাহরুখ, আমির, সালমান ছাড়াও এবারের জয় ফোরামে অংশ নিচ্ছেন ইউটিউব তারকা জিমি ডোনাল্ডসন ওরফে মিস্টার বিস্ট, ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইট, ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগান, ইউএফসি চ্যাম্পিয়ন জন জোনস, বিশিষ্ট উদ্যোক্তা ও বিনিয়োগকারী ডেমন্ড জন, মার্কিন বাস্কেটবল খেলোয়াড় শাকিল ও’নিল প্রমুখ।

জে.এস/

শাহরুখ খান আমির খান বলিউড অভিনেতা সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250