বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

নতুন চমক নিয়ে আসছেন মিথিলা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৭ অপরাহ্ন, ৩রা মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভক্তদের জন্য নতুন চমক নিয়ে আসছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। নিজ দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন এই নায়িকা।

আগামী ২৯শে মার্চ মুক্তি পেটে যাচ্ছে মিথিলা অভিনীত সিনেমা ‘ও অভাগিনী’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা অনির্বাণ চক্রবর্তী। বিষয়টি নিশ্চিত করেছেন মিথিলা। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।

এ প্রসঙ্গে মিথিলা বলেন, প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এটি আমার তৃতীয় সিনেমা হতে যাচ্ছে। অনেকদিন আগে সিনেমাটির শুটিং শেষ করেছিলাম। তবে কাজটা করতে গিয়ে চরিত্রটি ফুটিয়ে তুলতে অনেক কষ্ট করতে হয়েছে আমাকে।

আরো পড়ুন: এক যুগ পর বেতারে গাইলেন রুনা লায়লা

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের একদম প্রত্যন্ত অঞ্চলে শুটিং করেছি আমরা। সেসময় অনেক ঠাণ্ডা পড়েছিল। সবকিছু মিলিয়ে কাজটি করতে গিয়ে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে ভীষণ ভালো লাগছে।

‘ও অভাগিনী’ সিনেমায় মিথিলা ছাড়া আরও অভিনয় করেছেন— সুব্রত দত্ত, দেবযানী চ্যাটার্জি, ঈশান মজুমদার, সায়ান ঘোষ, সৌরভ হালদার প্রমুখ। আসন্ন ঈদেও মুক্তি পাবে মিথিলা অভিনীত ‘কাজলরেখা’।

এসি/ আই.কে.জে/

মিথিলা চমক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250