বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি, ফেসবুকে তোলপাড় *** চড়া মূল্যে নামমাত্র শুল্ক ছাড়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে বিতর্ক *** ‘অর্ধকোটি’ টাকাসহ ঠাকুরগাঁও জামায়াতের আমির আটক *** নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ বিদেশি পর্যবেক্ষক ও ১৯৭ সাংবাদিক *** গণভোটে ‘না’ ভোট দেবেন আসিফ মাহতাব *** ভারতকে জবাব দেওয়া বড় সাফল্য হিসেবে দেখছেন বিসিবি সভাপতি *** সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়ম ভেঙে নির্বাচনী প্রচারণা *** যেমন ছিল অন্তর্বর্তী সরকারের শেষ দিনে সচিবালয়ের চিত্র *** বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন *** অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন

এক যুগ পর বেতারে গাইলেন রুনা লায়লা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ৩রা মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা। প্রায় ১৩ বছর পর বাংলাদেশ বেতারের জন্য গান গাইলেন এই কিংবদন্তী কণ্ঠশিল্পী। গানটির কথা লিখেছেন সুমন সরদার। সুর করেছেন সাদেক আলী।

শেষ কবে বাংলাদেশ বেতারের জন্য গান গেয়েছেন, তা মনে করতে পারছিলেন না তিনি। তবে এটুকু জানালেন, ১২ থেকে ১৪ বছরের কম হবে না। এবার বাংলাদেশ বেতারের জন্য নতুন গানে কণ্ঠ দিলেন রুনা লায়লা। গত ২৯শে ফেব্রুয়ারি আগারগাঁওয়ের ট্রান্সক্রিপশন সার্ভিসের স্টুডিওতে ‘ও বৃষ্টি তুমি’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেন তিনি। সুমন সরদারের লেখা গানটির সুর করেছেন সাদেক আলী।

রুনা লায়লা বললেন, ‘আমার বাদ্যযন্ত্রী দলের একজন সাদেক আলী। তিনি বলছিলেন, একটি গানের সুর করেছেন। আমাকে দিয়ে সেই গানটি গাওয়াতে চান। এরপর আমি গানটি শুনি। শোনার পর আমারও ভীষণ ভালো লেগেছে। ভাবলাম, ভালো লেগেছে যেহেতু, গানটি গাই। গানটি গাইবার পরও তৃপ্ত। গানটি প্রচারের পর শুনলে সবার ভালো লাগবে, এমনটা আশা করছি।’

আরো পড়ুন: তৃতীয়বার বিয়ে করলেন সংগীতশিল্পী অনুপম

তিনি আরো বলেন, ‘আমি শেষ যখন গানটিতে কণ্ঠ দিই, তখনো দেখেছি, স্টুডিও ছোট। এখনকার স্টুডিও আকারে যেমন বড়, তেমনি বেশ আধুনিকও হয়েছে। আর এত দিন পর বেতারে গিয়ে সবার আন্তরিকতায় আমি মুগ্ধ হয়েছি। এত অসাধারণভাবে স্বাগত জানিয়েছে, তা ভীষণ অনুপ্রাণিতও করেছে।’

২০১১ সালের জুলাই মাসে বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক দুটি গান গেয়েছিলেন রুনা লায়লা। একটি 'আখাউড়া থেকে আজমপুরের পথে একটু দূরে', অন্যটি 'এক মুক্তিযোদ্ধা বলছিল তার দুঃখের কথা'।

এসি/ আই. কে. জে/ 



রুনা লায়লা বেতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250