শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’

যুবরাজের আমন্ত্রণে সৌদি আরব যাচ্ছেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০১ অপরাহ্ন, ২০শে এপ্রিল ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দুইদিনের সফরে দেশটিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২২শে থেকে ২৩শে এপ্রিল এ সফর অনুষ্ঠিত হবে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে মোদির তৃতীয় মেয়াদে এটিই প্রথম সৌদি আরব সফর।

এর আগে তিনি ২০১৬ ও ২০১৯ সালে দুইবার সৌদি আরব সফর করেছিলেন। মোদির এ সফর এমন সময়ে হচ্ছে, যখন আগামী মাসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের সম্ভাবনা রয়েছে। খবর খালিজ টাইমসের।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সফরের মাধ্যমে দুই দেশের বহুমাত্রিক অংশীদারত্ব আরও গভীর ও মজবুত করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি পারস্পরিক আগ্রহের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় হবে।

সৌদি আরবের অর্থনৈতিক উন্নয়নে ভারতীয় প্রবাসীদের অবদান ব্যাপকভাবে স্বীকৃত। সৌদি আরব ভারতের পঞ্চম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং ভারত সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। 

২০২৩-’২৪ অর্থবছরে সৌদি আরব থেকে ভারতের আমদানি ছিল ৩১.৪২ বিলিয়ন মার্কিন ডলার এবং রপ্তানি ১১.৫৬ বিলিয়ন ডলারের পণ্য। ওই বছর দ্বিপক্ষীয় বাণিজ্যের মোট পরিমাণ ছিল ৪২.৯৮ বিলিয়ন ডলার।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে প্রায় ২৭ লাখ ভারতীয় বাস করেন। দেশটিতে ভারতীয় নাগরিকদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। গত এক বছরে আনুমানিক এক লাখ ভারতীয় সৌদি আরবে কর্মসংস্থানের জন্য গেছেন।

এইচ.এস/

নরেন্দ্র মোদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250