বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধাপরাধে দণ্ডিতদের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ *** রাষ্ট্রপতির ভাষণে মিশে থাকল ‘ভাগ্যের নির্মম পরিহাস’ *** ওয়াকআউটের অধিকার তাদের আছে, তবে প্ল্যাকার্ড না দেখালেও পারতেন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফিফার ‘বিংশ শতাব্দীর বাংলাদেশের সেরা ফুটবলার’ হাফিজ উদ্দিন এবার হলেন স্পিকার *** হট্টগোলের মধ্যে ভাষণ শুরু করলেন রাষ্ট্রপতি, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের *** আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের: তারেক রহমান *** সংসদে ওয়াক আউটের পর ফেসবুকে যা লিখলেন হাসনাত আবদুল্লাহ *** চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি *** খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী *** সংসদীয় গণতন্ত্রের পুনর্যাত্রা

ওয়াকআউটের অধিকার তাদের আছে, তবে প্ল্যাকার্ড না দেখালেও পারতেন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

সংসদের বিরোধীদলের ওয়াকআউট করার অধিকার আছে, তবে রাষ্ট্রপতির বক্তব্যের বিরোধিতা করে তারা প্ল্যাকার্ড না দেখালেও পারতেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার (১২ই মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, 'ওয়াকআউটের ঘটনা সংসদের কার্যক্রমে কোনো ব্যাঘাত তৈরি করবে না। এটা গণতান্ত্রিক সভ্যতার মধ্যে আছে, পার্লামেন্টারি সংস্কৃতির মধ্যে আছে।'

সংসদে রাষ্ট্রপতির বক্তব্যের আগে প্ল্যাকার্ড হাতে বিরোধীদলের প্রতিবাদ

তিনি বলেন, 'আজ হচ্ছে সেই দিন, যে দিনের জন্য পুরো জাতি ১৭-১৮ বছর অপেক্ষা করেছে। দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে গণতন্ত্র অর্জিত হয়েছে, গণতন্ত্র উত্তরণের পথ পরিষ্কার হয়েছে, আজ নতুনভাবে আমরা সেই নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু করেছি।'

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'জাতীয় সংসদে যেন জাতির সব ইস্যুগুলো আমরা আলোচনা করি ও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করি এবং এর মধ্য দিয়ে আমরা এমন একটি গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা অব্যাহত রাখব যে, সত্যিকার অর্থে আমরা একটি গণতান্ত্রিক শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণ করতে পারব।'

বিরোধী দলের সংসদ সদস্যদের ওয়াকআউটের বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, 'বিরোধী দলের সংসদ সদস্যরা বিধি মোতাবেক ওয়াকআউট করতে পারেন। তারা ওয়াকআউট করেছেন। এটা ব্যতিক্রম কিছু নয়।'

'তারা আবার আসবেন যেদিন সংসদ বসবে। এটা কোনো নজিরবিহীন নয়। বিরোধী দলের সংসদ সদস্যদের অধিকার আছে, কোনো বিষয়ে যদি তারা সিদ্ধান্ত নেন যে ওয়াকআউট করবেন, তারা করতে পারেন। তবে তারা প্ল্যাকার্ড না দেখালেও পারতেন,' যোগ করেন তিনি।

জে.এস/

সালাহউদ্দিন আহমদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250