মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

কোয়েল নয়, এই অভিনেত্রীর আসল নাম জানেন কি?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিক—টলিউডে এই নামেই তিনি পরিচিত। এই নামেই পেয়েছেন জনপ্রিয়তা, সাফল্য ও দর্শকের ভালোবাসা। কিন্তু জানলে অনেকেই অবাক হবেন, কোয়েল মল্লিক আসলে তার জন্মনাম নয়।

বলিউড বা টলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই এমন বহু অভিনেত্রী আছেন, যারা অভিনয়ে আসার আগে নিজের নাম বদলেছেন। তাহলে কি কোয়েলের ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে? বিশেষ কোনো কারণে কি নাম পাল্টেছিলেন তিনি? না, এর পেছনে রয়েছে এক মজার ঘটনা—আর সেই ঘটনায় জড়িয়ে আছেন এক পরিচালক। সম্প্রতি বর্তমান ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়েল নিজেই জানান এই কথা। তিনি বলেন, “আমার প্রথম সিনেমা ছিল ‘নাটের গুরু’, যার পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী। হরকাকু আমার আসল নাম জানতেন না। কোয়েল নামটা যেহেতু সাধারণত ডাকনাম হিসেবে ব্যবহার করা হয় না, তাই তিনি ভেবেছিলেন এটাই আমার আসল নাম।”

কোয়েল আরো বলেন, ‘আমাকে না জিজ্ঞাসা করেই তিনি সিনেমায় আমার নাম কোয়েল দিয়েছিলেন। তার পর থেকেই এই নামটাই থেকে গেছে। কিন্তু আমার আসল নাম রুক্মিণী মল্লিক। স্কুলের সব নথিতেই এই নামটাই ছিল।’ অর্থাৎ, হিসাব অনুযায়ী যদি শুরুতেই তার আসল নাম ব্যবহার হতো, তাহলে আজ ইন্ডাস্ট্রিতে দুজন রুক্মিণী অভিনয় করতেন। কিন্তু পরিচালকের সেই ‘ভুল’ এর কারণেই তা হয়নি। আর অনেকের মতে, সেটাই হয়তো ভালোর জন্যই হয়েছে। নইলে রুক্মিণী মৈত্রকে হয়তো একদিন নিজের নাম বদলানোর কথা ভাবতে হতো।

প্রসঙ্গত, বর্তমানে কোয়েল অভিনীত ‘মিতিন মাসি: একটি খুনির সন্ধানে’ ছবিটি বড় পর্দায় ভালোই সাড়া ফেলেছে। তার আগে ‘স্বার্থপর’ ছবির মাধ্যমে কামব্যাক করেছেন অভিনেত্রী। আগামী দিনে খুব সম্ভবত দেবের বিপরীতে ‘খাদান ২’ ছবিতেও দেখা যেতে পারে তাকে।

জে.এস/

কোয়েল মল্লিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250