রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো *** জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা *** ফ্রান্সে ৪ লাখ মানুষের বিক্ষোভ, বাড়ছে উত্তেজনা–সংঘর্ষ *** আজই ইরানে ফের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প *** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

ফাঁস হলো অভিনেত্রী সামিরা খান মাহির ভিডিও

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২১ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

শোবিজে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন ছোট পর্দার এই সময়ের অভিনেত্রী সামিরা খান মাহি। নানা সময় ব্যক্তিজীবন ও কাজ নিয়ে আলোচনায় এসেছেন তিনি। 

নতুন বছর ফের আলোচনায় উঠে এসেছেন তিনি। তবে কাজ দিয়ে নয়। মেকাপ ছাড়া তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর এ নিয়েই চলছে নানা মন্তব্য।

মাহির নো-মেকআপ লুক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তারপর থেকে তার গায়ের রঙ নিয়ে ট্রল করছেন নেটিজেনরা। যাকে বলা হয় বর্ণবৈষম্য। 

ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে কোন একটি নাটকের শুটিংয়ের ফাঁকে মেকাপ ছাড়াই ঘুরে বেড়াচ্ছিলেন মাহি। আর তখন তার এক সহকর্মী মজার ছলেই ভিডিও করে। পরে যা ভাইরাল হয়ে যায়।

আরো পড়ুন: মিমি চক্রবর্তীর আরোগ্য কামনা ভক্তদের

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা গ্রুপে নানা ক্যাপশন দিয়ে সেই সব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে অনেকেই মাহির গায়ের রঙ নিয়ে ট্রল করছেন।

এর আগে গেল বছর মাহি তার সামাজিক যোগাযোগমাধ্যমে এক যুবকের সঙ্গে ছবি ও ভিডিও প্রকাশ করেন। প্রেমিক হিসেবে ঘোষণা না দিলেও তাদের অন্তরঙ্গতা প্রেমের কথাই বলছিল। অবশেষে প্রেমের কথা স্বীকার করেন মাহি।

প্রেমের বিষয়টি স্বীকার করে মাহি বলেছিলেন, কোভিডের আগে, ইনস্টাগ্রামে আমাদের পরিচয় হয়। কোভিডে যোগাযোগ বাড়ে, সেখানে থেকেই আমাদের মধ্যকার প্রেমের সম্পর্ক তৈরি হয়। ওর নাম সাদাত শাফি নাবিল। পারিবারিকভাবে ওদের গাড়ির ব্যবসা আছে।

এসি/ আই.কে.জে/



ভিডিও সামিরা খান মাহি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250