মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘৮ বছর টিকা দেওয়া হয়নি’—স্বাস্থ্যমন্ত্রীর দাবি কতটা সত্য, বাস্তব চিত্র কী বলছে *** সিরাজগঞ্জে জ্বালানি নিতে ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক, ১ এপ্রিল থেকে কার্যকর *** তাজু ভাই ২.০: ভাইরালের আড়ালে এক চরজীবনের গল্প *** আসিফ মাহমুদের ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার দাবি ‘চরম মিথ্যাচার’: আনিস আলমগীর *** মঙ্গল শোভাযাত্রা ও আনন্দ শোভাযাত্রার মধ্যে কোনো পার্থক্য নেই: সংস্কৃতিমন্ত্রী *** জ্বালানি ইস্যুতে ২৪ ঘণ্টায় ৩৯১ অভিযান, ৮৭ হাজার লিটার মজুদ তেল উদ্ধার *** হামের সব পরীক্ষা রাজধানীকেন্দ্রিক: ঢাকার বাইরে চিকিৎসা বিলম্ব, বাড়ছে ঝুঁকি *** অবৈধ পথে ইউরোপযাত্রায় বছরে কত বাংলাদেশি মারা যাচ্ছেন *** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের

দিল্লির বিধানসভা নির্বাচনে ভোট আগামীকাল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামীকাল বুধবার (৫ই ফেব্রুয়ারি) ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৭০ আসনবিশিষ্ট এই বিধানসভার ভোট হবে একদিনেই। শনিবার (৮ই ফেব্রুয়ারি) বোঝা যাবে, টানা চতুর্থবারের মতো দিল্লির দায়িত্বে আম আদমি পার্টি (আপ) আসবে, নাকি ২৭ বছর পর বিজেপি তাদের হারিয়ে দিল্লি দখল করবে।

দিল্লি অঞ্চলে নির্বাচনি এলাকা দুটি। নয়াদিল্লি বিধানসভা ও কালকাজি বিধানসভা। উভয় আসনেই এবার লড়ছেন হেভিওয়েট প্রার্থীরা। এবারের ভোটে আপকে হারাতে কোমর কষে নেমেছে বিজেপি। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ইন্ডিয়া জোটের শরিক হওয়া সত্ত্বেও এই ভোটে কেজরিওয়ালদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে কংগ্রেস। এই ভোট শতাব্দীর প্রাচীন দল কংগ্রেসের কাছে অস্তিত্ব রক্ষার লড়াই। গত দুটি বিধানসভা নির্বাচনে কংগ্রেস একটি আসনও জিততে পারেনি।

কেজরিওয়ালের দলকে ক্ষমতাচ্যুত করা না গেলে সেটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরাজয় বলে গণ্য হবে। শুধু পরাজয়ই নয়, সেটা হবে মোদির পরাজয়ের হ্যাটট্রিক। এতে ২০১৫ ও ২০২০ সালের পর ২০২৫ সালেও দিল্লি তার কাছে অধরা থেকে যাবে। প্রায় তিন দশক ধরে দিল্লি বিধানসভায় জিততে পারেনি কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অন্যান্য রাজ্যের মতো এবার দিল্লিতেও বিজেপির লড়াইয়ের মুখ প্রধানমন্ত্রী মোদি।

এবার নয়াদিল্লি আসনে লড়ছেন আপ থেকে অরবিন্দ কেজরিওয়াল, বিজেপি থেকে সাবেক মুখ্যমন্ত্রী সাহিব সিং ভার্মার ছেলে প্রভেষ ভার্মা ও কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী শীলা দিক্ষিতের ছেলে সন্দ্বীপ দিক্ষিত। 

অন্যদিকে কালকাজি আসনে লড়ছেন আপ থেকে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতিসি সেন, বিজেপি থেকে সাবেক সংসদ সদস্য রমেশ বিধুরী ও কংগ্রেস থেকে মনোনয়ন পেয়েছেন আলকা লাম্বা।

হা.শা./কেবি


বিধানসভা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘৮ বছর টিকা দেওয়া হয়নি’—স্বাস্থ্যমন্ত্রীর দাবি কতটা সত্য, বাস্তব চিত্র কী বলছে

🕒 প্রকাশ: ০৬:৪৯ অপরাহ্ন, ৩১শে মার্চ ২০২৬

সিরাজগঞ্জে জ্বালানি নিতে ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক, ১ এপ্রিল থেকে কার্যকর

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ৩১শে মার্চ ২০২৬

তাজু ভাই ২.০: ভাইরালের আড়ালে এক চরজীবনের গল্প

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ৩১শে মার্চ ২০২৬

আসিফ মাহমুদের ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার দাবি ‘চরম মিথ্যাচার’: আনিস আলমগীর

🕒 প্রকাশ: ০৫:১৯ অপরাহ্ন, ৩১শে মার্চ ২০২৬

মঙ্গল শোভাযাত্রা ও আনন্দ শোভাযাত্রার মধ্যে কোনো পার্থক্য নেই: সংস্কৃতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ৩১শে মার্চ ২০২৬

Footer Up 970x250