মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

১০ মাসে মাইগভে ১০ লাখ সত্যায়ন হয়েছে: এটুআই

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫০ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

সরকারি সেবার একক পোর্টাল মাইগভ-এ গত ১০ মাসে বিদেশগামী অথবা বিদেশে অবস্থানকারী শিক্ষার্থী, পেশাজীবীসহ বিভিন্ন ব্যক্তির নানা ধরনের ১০ লাখ ই-অ্যাপোস্টিল সত্যায়ন হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) প্রকল্প অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অ্যাপোস্টিল আন্তর্জাতিকভাবে স্বীকৃত সত্যায়ন পদ্ধতি, যা জন্মনিবন্ধন, শিক্ষাগত সনদ, বিবাহ সনদের মতো সরকারি দলিল বিদেশে গ্রহণযোগ্য করার প্রক্রিয়া সহজ করে।

আগে বিদেশে পড়াশোনা বা চাকরির জন্য প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়ন নিয়ে ভোগান্তিতে পড়তে হতো। লম্বা লাইন, দালালের দৌরাত্ম্য ও অতিরিক্ত খরচের সম্মুখীন হতে হতো। ই-অ্যাপোস্টিল চালুর ফলে সেই ভোগান্তি কমে এসেছে।

এটুআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নেদারল্যান্ডসের হেগ-এ স্বাক্ষরিত ১৯৬১ সালের অ্যাপোস্টিল কনভেনশনে পক্ষভুক্ত ১১৪টি দেশ বাংলাদেশের অ্যাপোস্টিলকে স্বীকৃতি দিচ্ছে। বাংলাদেশ ২০২৪ সালের ২৯শে জুলাই কনভেনশনে যোগ দেয় এবং একই বছরের অক্টোবর থেকে ধাপে ধাপে অনলাইনে সেবা চালু করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গত ২৯শে জানুয়ারি মাইগভ পোর্টালে ই-অ্যাপোস্টিলের আনুষ্ঠানিক উদ্বোধনের পর সেবাটি জাতীয় পর্যায়ে বিস্তৃত হয়।

দেশের ১১টি শিক্ষা বোর্ড, সব বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ইনস্টিটিউট মাই গভের ই-অ্যাপোস্টিলে অন্তর্ভুক্ত হয়েছে। সব জেলা পুলিশ সুপার কার্যালয় ও আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সেবাও এতে যুক্ত হয়েছে। ফলে ট্রান্সক্রিপ্ট, নম্বরপত্র, জন্মনিবন্ধন, বিবাহ সনদ, পুলিশ ক্লিয়ারেন্সসহ বহু ধরনের নথি এখন ঘরে বসেই অনলাইনে অ্যাপোস্টিল করা যাচ্ছে।

পোর্টাল মাইগভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250