সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

বেশ করেছে চুমু খেয়েছে, ঘুষ তো খায়নি : শ্রীলেখা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৪

#

মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে চুম্বনরত প্রেমিক যুগল। পথচারীরা হা হয়ে সেই দৃশ্য দেখছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কলকাতার কালীঘাট মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মের দৃশ্য এটি।

ভিডিওটি অন্তর্জালে ছড়িয়ে পড়ার পর থেকে তুমুল চর্চা চলছে। নেটিজেনদের অনেকে “সমাজ রসাতলে গেলো” বলে গলা উঁচু করেছেন। এ পরিস্থতিতে এই প্রেমিক যুগলের সমর্থনে মন্তব্য করেছেন ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

বিষয়টি নিয়ে ‘কাঁটাতার’খ্যাত অভিনেত্রী শ্রীলেখা মিত্র তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি লেখেন— “বেশ করেছে চুমু খেয়েছে, ঘুষ খায়নি তো আপনাদের মতো।” হঠাৎ শ্রীলেখার এমন স্ট্যাটাসে দ্বিধায় পড়ে যান নেটিজেনদের অনেকে। কিন্তু বিষয়টি খোলাসা হতেই শ্রীলেখার পক্ষে অবস্থান নেন অধিকাংশ মন্তব্যকারী।

অংকন দাস লেখেন, “লোকজন আজকাল সবকিছুতেই সমস্যা দেখে। এটা তো সোশ্যাল মিডিয়া নয়, গণআদালত।” দিপেন্দু হালদার লেখেন, “এখানে কেউ যদি অপরাধ করে থাকে, তাহলে যে লুকিয়ে ভিডিও রেকর্ড করেছে সেই অপরাধী। যারা চুমু খেয়েছেন, তারা একে অন্যের কনসেন্ট নিয়েই খেয়েছেন। কিন্তু যিনি ভিডিও করেছেন, তিনি তা না নিয়েই করেছেন। কাজেই অপরাধটা একমাত্র ভিডিওগ্রাফারের।” এমন অনেক মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে।

ওআ/কেবি

শ্রীলেখা মিত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250