সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা

সিপিবির জাতীয় সমাবেশ ১৪ই নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১১ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

গণআন্দোলনের ধারায় বামপন্থী ও গণতান্ত্রিক শক্তির সরকার গঠনের আহ্বানে আগামী ১৪ই নভেম্বর ঢাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সিপিবির নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম সভায় গত সোমবার (২৯শে সেপ্টেম্বর) এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

জাতীয় সমাবেশ সামনে রেখে দেশব্যাপী জেলা-উপজেলায় কর্মীসভা, হাটসভা, পথসভা, পদযাত্রা, সমাবেশ ও জনসভার কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়েছে।

নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম সভায়  আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়।

এ ছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের গ্রেপ্তার, পাচারকৃত অর্থ ফেরত আনা এবং বাংলাদেশের ভূখণ্ড ও সমুদ্রসীমা সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থে ব্যবহার করতে না দেওয়াসহ জনজীবনের সংকট নিরসনের দাবি জানানো হয়। 

এ সময় দেশের  সব  বামপন্থী ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের পাশাপাশি নিপীড়িত প্রান্তিক জনগোষ্ঠী, ছাত্র-শ্রমিক, সাংস্কৃতিক-সামাজিক এবং নাগরিক ও পেশাজীবী সংগঠনসহ এবং গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিদের রাজনৈতিক সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

জে.এস/

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250