সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

জুলাই আন্দোলনকে ভারতের স্বীকৃতি দেওয়া উচিত : মাহফুজ আলম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৬ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

জুলাই আন্দোলন ও ছাত্র-জনতার গণতান্ত্রিক সংগ্রামকে ভারতের স্বীকৃতি দেওয়া উচিত। নতুন সম্পর্ক শুরু করার প্রথম বিষয় এটি। জুলাই আন্দোলনকে পাশ কাটিয়ে নতুন বাংলাদেশের ভিত্তি দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হবে।

বুধবার (৪ঠা ডিসেম্বর) ফেসবুকে ইংরেজিতে দেওয়া স্ট্যাটাসে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি বলেন, বাংলার এই অংশে ইন্দোফিলস বা ভারতীয় সহযোগীরা ভাবছে যে, সবকিছু স্বাভাবিক যাবে। জুলাই আন্দোলনের অস্বীকৃতি ও ফ্যাসিবাদীদের নৃশংসতার জন্য তাদের কোনো মূল্য দিতে হবে না। এটা একটা ভুল ধারণা। মানুষ সব দেখছে! প্রায় দুই দশক পর বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে গণতান্ত্রিক অধিকার ভোগ করছে! সত্য চলে এসেছে... মিথ্যাচারের বিচার হবে। চিরকাল!

তিনি বলেন, ভারতীয়রা সাম্প্রতিক পরিস্থিতিকে জঙ্গিবাদ, হিন্দুবিরোধী এবং ইসলামবাদী দখল হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছিল। কিন্তু তাদের প্রোপাগান্ডা ও উসকানি ব্যর্থ হচ্ছে।

মাহফুজ আলম আরও বলেন, ভারতের উচিত ৭৫-পরবর্তী দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে নতুন বাংলাদেশের বাস্তবতা উপলব্ধি করা। বর্তমানের অবস্থা ৭৫-পরবর্তী অবস্থার মতো নয়। জুলাই আন্দোলন ছিল একটি গণতান্ত্রিক, প্রজন্মগত এবং দায়িত্বশীল সংগ্রাম। আর এই সংগ্রাম অব্যাহত থাকবে দীর্ঘকাল। আগের মতো নয়, এখন বাংলাদেশিরা ঐক্যবদ্ধ ও আত্মমর্যাদাসম্পন্ন। তারা মৃত্যুর আগ পর্যন্ত নিজেদের মর্যাদার জন্য লড়াই করে যাবে।

পোস্টে আগ্রাসনবিরোধী ছাত্র-জনতার স্লোগান দিয়ে মাহফুজ আলম বলেন, দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা/মাতৃভূমি না শাহাদাত! বাংলাদেশকে ঐক্যবদ্ধ করার জন্য দেশের প্রতিটি কোনায় কোনায় এই স্লোগান প্রতিধ্বনিত হচ্ছে। আর এই সমন্বিত, মর্যাদাপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশকে ভারতের শত্রু বানানো উচিত নয়। ৭১-পরবর্তী রাজনীতিতে আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু এবার নয়। আল্লাহ ভরসা।

ওআ/ আই.কে.জে/ 

মাহফুজ আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250