বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

হাসপাতালে ভর্তি ফরিদা পারভীনের খোঁজ নিলেন খালেদা জিয়া

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩২ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৫

#

হাসপাতালে চিকিৎসাধীন সংগীতশিল্পী ফরিদা পারভীনকে গতকাল বৃহস্পতিবার (১০ই জুলাই) রাতে দেখতে যান বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি:

হাসপাতালে চিকিৎসাধীন লালনসংগীতের প্রখ্যাত শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বৃহস্পতিবার (১০ই জুলাই) রাতে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে হাসপাতালে পাঠিয়ে শিল্পীর খোঁজখবর নেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়ে গণমাধ্যমকে বলেছেন, অসুস্থ ফরিদা পারভীনের আরোগ্য কামনা করেছেন বিএনপির চেয়ারপারসন। একই সঙ্গে লালনসংগীতশিল্পীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হওয়া ফরিদা পারভীনের শারীরিক অবস্থার অবনতি হলে ৫ই জুলাই তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। এখনো তিনি সেখানেই আছেন।

জে.এস/

ফরিদা পারভীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250