বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

জাতীয় পার্টির বহিষ্কৃতদের কাউন্সিলে চেয়ারম্যান হলেন আনিসুল, মহাসচিব হাওলাদার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩৪ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টি (জাপা) থেকে বহিষ্কৃত নেতা-কর্মীদের উদ্যোগে আয়োজিত পার্টির দশম জাতীয় কাউন্সিলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দলের সাবেক সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। মহাসচিব নির্বাচিত হয়েছেন রুহুল আমিন হাওলাদার। এ ছাড়া কাজী ফিরোজ রশিদকে সিনিয়র কো-চেয়ারম্যান এবং মুজিবুল হক চুন্নুকে নির্বাহী চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

আজ শনিবার (৯ই আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানের ইমানুয়েল পার্টি সেন্টারে জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিলে উপস্থিত কাউন্সিলরদের সমর্থনে নির্বাচিত হন তারা। কাউন্সিল উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির তাদের নাম ঘোষণা করেন।

কাউন্সিল অধিবেশনে জহিরুল ইসলাম জহির চেয়ারম্যান হিসেবে আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব হিসেবে রুহুল আমিন হাওলাদার, সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ এবং নির্বাহী চেয়ারম্যান হিসেবে মুজিবুল হক চুন্নুর নাম উত্থাপন করেন। পরে বিকল্প কোনো প্রস্তাব না থাকায় এসব পদে তাদের নির্বাচিত ঘোষণা করেন তিনি।

জে.এস/

জাতীয় পার্টি আনিসুল ইসলাম মাহমুদ মুজিবুল হক চুন্নু রুহুল আমিন হাওলাদার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250