শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে বাড়তে পারে দারিদ্র্য, ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা *** তিন দিনে ৩৭৬ অভিযোগে ৮ কোটি টাকার চাঁদা, পাঁচ দিনে ঘুষের অভিযোগ ৬৬ কোটি—তথ্য সংগ্রহের পর কী হবে? *** মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত *** ফেসবুক থেকে নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকেরা, ভয়ের এই প্রবণতাকে কীভাবে দেখছেন বিশেষজ্ঞরা *** অনলাইনে মত প্রকাশে ভয়, নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকদের কেউ কেউ: জরিপ *** বন্যায় মৃত নারীর কান থেকে গয়না চুরি, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ৫৫২ *** নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ *** ‘স্যার, কসম করেন’, ধরা পড়ার আগে পুলিশের সঙ্গে মোবারকের কথোপকথন *** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন

হাদিকে নিয়ে হৃদয়, ‘বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪৩ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানিয়েছে দেশের মানুষ। আজ শনিবার (২০শে ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা সম্পন্ন হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার লাখ লাখ মানুষ সমবেত হন।

হাদি আগামী জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন। গত ১২ই ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। এরপর তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে তিনি ইন্তেকাল করেন। তাকে নিয়ে শোক প্রকাশ করেছেন জাতীয় ক্রিকেট দলের ব্যাটার তাওহিদ হৃদয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাদিকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন হৃদয়। তিনি লিখেছেন, হাদি যে সংসদ প্রাঙ্গণে যাওয়ার জন্য লড়াই করেছিলেন, সেখানে বীরের বেশে কোটি মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে এক পরম সৌভাগ্যবান হিসেবে তিনি বিদায় নিয়েছেন।

হৃদয়ের পোস্টটি হুবহু তুলে ধরা হলো, 'যে সংসদ প্রাঙ্গনে যাওয়ার জন‍্য লড়াই করছিলেন হাদি ভাই, তিনি গেলেনও সেখানে। বীরের বেশে, হাজার মানুষের সাথে, কোটি মানুষের দোয়া আর ভালোবাসায় সিক্ত হয়ে।

বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না। আল্লাহ পাক তাকে সৌভাগ্যবান করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। চিরনিদ্রায় শান্তিতে শায়িত থাকুক আমাদের হাদি ভাই।'

জানাজা শেষে বিকালে হাদির দাফন সম্পন্ন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়েছে।

তাওহিদ হৃদয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250