বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাস নেতার সঙ্গে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

গাজায় মানবিক পরিস্থিতি ও যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন হামাসের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু। খবর এএফপির।

বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, ইব্রাহিম কালিন হামাসের রাজনৈতিক পরিষদের প্রধান মোহাম্মদ দারউইশ এবং তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে একটি অজ্ঞাত স্থানে বৈঠক করেন। বৈঠকে গাজার মানবিক বিপর্যয়, তুরস্কের যুদ্ধ থামানোর প্রচেষ্টা এবং দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়, আলোচনায় ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যে আন্তঃসম্প্রীতির প্রয়োজনীয়তা এবং গাজায় এর আগে বেশ কয়েক মাস ধরেই মধ্যস্থতাকারীরা গাজায় যুদ্ধবিরতির আলোচনা চালিয়ে আসছেন। ইসরাইল দুই মাসেরও বেশি সময় ধরে গাজায় খাদ্য প্রবেশ পুরোপুরি বন্ধ রাখে। এতে সেখানে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দেয়।

পরে আমেরিকা-ইসরাইল সমর্থিত সংস্থা ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ)-এর মাধ্যমে সীমিত খাদ্য সহায়তা কার্যক্রম শুরু হয়। তবে সম্প্রতি ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণ ও বিশৃঙ্খলা নিয়ে এ সংস্থা বিতর্কের মুখে পড়েছে।

এদিকে প্রত্যক্ষদর্শী ও গাজা কর্তৃপক্ষ জানায়, জিএইচএফ-এর ত্রাণ নিতে গিয়ে অনেক ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।

আরএইচ/

ইসরায়েল-হামাস যুদ্ধ তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন গাজা হিউম্যািনিটারিয়ান ফাউন্ডেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250