সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

আইপিএলে এবার সবচেয়ে বড় ছক্কা অভিষেক শর্মার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ১৫ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত অনুষ্ঠিত ৩০ ম্যাচে সবচেয়ে বড় ছক্কা মারেন সানরাইজার্স হায়দ্রাবাদের অভিষেক শর্মা। গত শনিবার (১২ই এপ্রিল) পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে নেমে ১০৬ মিটারের ছক্কা মারেন এ বাঁহাতি ওপেনার। ওই দিন তিনি ৫৫বলে মোট ১০ ছক্কা মেরে ১৪১ রানের বিশাল ইনিংস গড়েন। খবর এএফপির।

তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে সবচেয়ে বড় ছক্কা দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার আলবি মরকেলের। ২০০৮ সালে উদ্বোধনী আসরে চেন্নাই সুপার কিংসের হার্ড হিটার আলবি মরকেলের ১২৫ মিটার ছক্কাটিই এখন পর্যন্ত দীর্ঘতম।

এদিকে আইপিএলের চলতি আসরে ১০৫ মিটারের ছক্কা আছে দুজনের। বেঙ্গালুরুর ফিল সল্ট ও হায়দ্রাবাদের ট্রাভিস হেডের। এ আসরে বড় ছক্কা মারা ৩ জনই ওপেনিং খেলেন।

বর্তমানে আইপিএলে খেলছেন এমন ক্রিকেটারের মধ্যে বড় ছক্কা বেঙ্গালুরুর অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনের। এ অলরাউন্ডার ২০২২ সালে ১১৭ মিটারের বিশাল ছক্কা মারেন।

আরএইচ/

আইপিএল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250