বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

‘মানিয়ে নিতে না পারলে আপনারই সমস্যা’, দীপিকার ৮ ঘন্টা শিফট বিতর্কে প্রিয়ামনি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ এবং নাগ অশ্বিনের ‘কাল্কি’র সিক্যুয়াল থেকে বাদ পড়া কাণ্ডে আরো একবার দীপিকা পাড়ুকোনের ৮ ঘণ্টা শিফটের প্রসঙ্গে তৈরি হয়েছে বিতর্ক। ইতিমধ্যে এই প্রসঙ্গে একাধিক অভিনেতা-অভিনেত্রী মতামত প্রকাশ করেছেন। এবার এই ব্যাপারে স্পষ্ট নিজের মতামত জানালেন ‘জওয়ান’ অভিনেত্রী প্রিয়ামনি।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রিয়ামনি বলেন, ‘একটা সময় আসে যখন মানিয়ে নিতে হয়। যদিও এটা সম্পূর্ণ ব্যক্তিগত চিন্তাধারা। কিন্তু আমি মনে করি, আপনাকে কিছু কিছু জায়গায় মানিয়ে নিতেই হবে। মানিয়ে না নিলে আপনার জায়গা তৈরি করা কঠিন হয়ে যাবে।’

অভিনেত্রী আরো বলেন, ‘অনেকেই আছেন, যারা ৮ ঘণ্টার বেশি কাজ করছেন। মাঝেমধ্যে কাজের তাগিদে আপনাকে বেশিক্ষণ কাজ করতেই হয়। সব সময় হয়তো সবার সমান পরিস্থিতি হয় না কিন্তু মানিয়ে নিতে না পারলে আপনারই সমস্যা।’

এই আট ঘণ্টার দাবিতে তৈরি হওয়া বিতর্ক নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন দীপিকা পাড়ুকোন। তিনি বলেন, ‘অনেক অভিনেতা আছেন, যারা আট ঘণ্টার বেশি কাজ করেন না। কোনোদিন কারোর নাম ছিল না। আমি একজন নারী বলেই আমার নাম বারবার এভাবে বিতর্কে আর শিরোনামে আসছে। ভারতীয় চলচ্চিত্র জগতে এমন অনেক সুপারস্টার রয়েছেন, যারা বছরের পর বছর আট ঘণ্টা কাজ করে আসছেন। আমি প্রথম নই যে, এই কথা বলেছি।’

দীপিকা আরো বলেছেন, ‘আমি কারও নাম নিতে চাই না, কারও ব্যক্তিগত ব্যাপার তুলে ধরতে চাই না। কিন্তু আমি শুধু এইটুকুই বলতে চাই কোনো পুরুষ যদি এই সুযোগ-সুবিধা পায় তাহলে নারী কেন পাবে না। অনেকেই আবার এমনও রয়েছেন যারা সোম থেকে শুক্রবার কাজ করেন এবং শনিবার-রোববার করেন না।’

বলা দরকার, আগামীতে দীপিকা পাডুকোনকে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবিতে দেখা যাবে। এ ছাড়া অ্যাটলি কুমারের আসন্ন ছবি ‘AA22xA6’-তে আল্লু অর্জুনের সঙ্গেও দেখা যাবে তাকে।

জে.এস/

দীপিকা পাড়ুকোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250