শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান *** পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী *** রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী *** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, বহুমুখী সম্পর্ক মজবুত করতে চায় দুই দেশ *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

সিডনিতে হামলার পর নাভিদকে নিয়ে কয়েকটি শত্রুদেশ পাকিস্তানের বিরুদ্ধে অপপ্রচার চালায়: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনির সমুদ্রসৈকতে বন্দুক হামলার পর নিজেদের বিরুদ্ধে কয়েকটি শত্রুদেশের অপপ্রচার ও মিথ্যা খবর রটানোর তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। বুধবার (১৭ই ডিসেম্বর) বিদেশি সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ নিন্দা জানান। খবর জিও নিউজের।

সিডনির বন্ডাই সমুদ্রসৈকতে গত রোববারের (১৪ই ডিসেম্বর) হামলাকে ‘অত্যন্ত দুঃখজনক ও তীব্র নিন্দাযোগ্য’ বলে মন্তব্য করে তারার বলেন, ‘পাকিস্তানকে কলঙ্কিত করার জন্য কয়েকটি শত্রুদেশ মিথ্যা ও ইচ্ছাকৃত অপতথ্যের প্রচার শুরু করেছিল।’

তারার বলেন, ‘পাকিস্তান বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সম্মুখসারির দেশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এখনো সন্ত্রাসী হুমকি মোকাবিলা করছে।’ তিনি যোগ করেন, ‘অস্ট্রেলিয়া যখন নিজেদের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা মোকাবিলা করছে, ঠিক তখনই আমাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়, যা অত্যন্ত হতাশাজনক।’

পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, তাদের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি স্পষ্ট ভাষায় সিডনির বন্ডাই সৈকতে হামলার নিন্দা জানিয়েছেন এবং অস্ট্রেলিয়ার সরকার ও জনগণের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। তিনি যোগ করেন, অনেক বছর ধরে সন্ত্রাসবাদের শিকার পাকিস্তান অস্ট্রেলিয়ার মানুষের কষ্ট পুরোপুরি বুঝতে সক্ষম।

রোববার (১৪ই ডিসেম্বর) অস্ট্রেলিয়ার বন্ডাই সমুদ্রসৈকতে দুই বন্দুকধারী হামলা চালায়। ইহুদিদের একটি ধর্মীয় উৎসবকে নিশানা করে এ হামলা চালানো হয়। এতে এক শিশুসহ অন্তত ১৫ জন নিহত হন।

দুই বন্দুকধারীর একজন নাভিদ আকরাম। অন্যজন তার বাবা সাজিদ আকরাম। ৫০ বছর বয়সী সাজিদ ঘটনাস্থলে পুলিশের গুলিতে নিহত হন। অপর দিকে ২৪ বছর বয়সী নাভিদকে গুরুতর আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়।

ঘটনার পরপরই ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে নাভিদকে পাকিস্তানি বংশোদ্ভূত বলে দাবি করে। কিন্তু শুরু থেকে অস্ট্রেলিয়া সরকার হামলাকারীদের নাম ছাড়া অন্য পরিচয় প্রকাশ থেকে বিরত থাকে। তবে সাজিদকে জন্মসূত্রে অস্ট্রেলিয়ার নাগরিক বলে জানিয়েছেন দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গত মঙ্গলবার ভারতের পুলিশ জানায়, বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন ভারতীয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, দুই হামলাকারীর মধ্যে যে ব্যক্তি নিহত হয়েছেন, তিনি ভারতের হায়দরাবাদ শহর থেকে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। তবে তার ‘উগ্রবাদী চিন্তাধারা’ সম্পর্কে জানে না ভারতে থাকা পরিবার।

ভারতীয় পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, সাজিদের পরিবার তার ‘উগ্রপন্থী চিন্তাধারার’ বিষয়ে জানত না বলেই মনে হয়েছে। ১৯৯৮ সালে তিনি ভারত ছাড়ার আগে তার বিরুদ্ধে ‘নেতিবাচক’ কিছু পায়নি পুলিশ। সাজিদ ও তার ছেলে নাভিদের কর্মকাণ্ডের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই বা তেলেঙ্গানার স্থানীয় কোনো প্রভাব নেই।

জে.এস/

আতাউল্লাহ তারার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

Footer Up 970x250