মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত *** বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ *** ‘পিনাকী, ডাস্টবিন শফিক, গোলাম মোর্তোজার অনুরোধে গ্রেপ্তার’ *** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায় *** স্ত্রীর সঙ্গে ‘গর্ভবতী’ বোধ করেন স্বামীও, কিন্তু কেন *** উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৫ *** মতপ্রকাশের প্রতীক নয়, লেখক হিসেবে অমরত্ব চান সালমান রুশদি *** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম

অপারেশন সিঁদুরে ৫ পাকিস্তানি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ভারতীয় বিমানবাহিনী প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৮ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

অপারেশন সিঁদুরের সময় ভারত পাঁচটি পাকিস্তানি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। আজ শনিবার (৯ই আগস্ট) এমনটাই দাবি করেছেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান এপি সিং। পাকিস্তানের এই ক্ষয়ক্ষতির বিষয়টি দাবি করে সিং বলেন, রাশিয়ার তৈরি উড়োজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এ-৪০০ দিয়ে পাকিস্তানি যুদ্ধবিমানগুলোকে ভূপাতিত করা হয়েছে। তবে তিনি কোনো প্রমাণ হাজির করতে পারেননি।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বেঙ্গালুরুতে ১৬তম এয়ার চিফ মার্শাল এলএম কাত্রে লেকচারে ভাষণ দেওয়ার সময় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং বলেন, ‘...আমাদের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করার রেকর্ড আছে এবং একটি বড় উড়োজাহাজ। এ ছাড়া, প্রায় ৩০০ কিলোমিটার দূর থেকে একটি ইএলআইএনটি বা এইডব্লিউঅ্যান্ডসি উড়োজাহাজ ধ্বংস করা হয়েছে।’

এপি সিং আরও বলেন, পাকিস্তানের ‘শাহবাজ জ্যাকবাবাদ বিমানঘাঁটি—যা দেশটির প্রধান বিমানঘাঁটিগুলোর একটি—আক্রান্ত হয়েছিল। সেখানে একটি এফ-১৬ যুদ্ধবিমানের হ্যাঙ্গার ছিল। হ্যাঙ্গারের অর্ধেকটা ধ্বংস হয়ে গেছে। আমি নিশ্চিত যে ভেতরে কিছু যুদ্ধবিমান ছিল, যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি দাবি করেন, ‘আমরা অন্তত দুটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, যেমন মুরিদকে এবং চাকলালাতে আঘাত হানতে পেরেছি। অন্তত ছয়টি রাডার আমরা ধ্বংস করেছি।’

অপারেশন সিঁদুরের সময় মুরিদকেতে লস্কর-ই-তৈয়্যবার সদর দপ্তরে হামলার আগের ও পরের ছবি দেখিয়ে বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং বলেন, ‘এটি গোষ্ঠীটির শীর্ষ নেতাদের আবাসিক এলাকা। এগুলো ছিল তাদের অফিস ভবন, যেখানে তারা সভা করার জন্য জড়ো হতো। যেহেতু স্থানটি নাগালের মধ্যে ছিল, তাই আমরা আমাদের পাঠানো অস্ত্রগুলো থেকেই ভিডিও পেতে সক্ষম হয়েছিলাম...।’

ভারত বিমানবাহিনীর প্রধান অপারেশন সিঁদুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250