শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র *** খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ *** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

তত্ত্বাবধায়ক বাতিলে রায়ের তোয়াক্কা করেননি শেখ হাসিনা : বিচারপতি মতিন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এম এ মতিন বলেছেন, রায়ের তোয়াক্কা না করে নিজের সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক বাতিল করে দেন শেখ হাসিনা।

শনিবার (১৯শে অক্টোবর) রাজধানীর সিরডাপ অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

কিছু অধিকার সব কিছুর ঊর্ধ্বে দাবি করে এম এ মতিন বলেন, সব অধিকার সংবিধানে লেখা থাকে না। তাইতো ছাত্ররা এবার বিপ্লবে সেসব অধিকার প্রয়োগ করেছে।

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, এজন্য সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল করতে হবে। তবেই বিচার বিভাগের স্বাধীনতা আসবে।

এ সময় তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ রাখতে হবে, নাহয় তা সংশোধন করতে হবে। এর বিকল্প নেই বলেও মত দেন সাবেক এই বিচারপতি।

ওআ/কেবি


তত্ত্বাবধায়ক সরকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250