বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সংসদে ফাইল ছোড়ার বিরোধী দল হবো না’ *** বাসের পর এবার নৌযানের ভাড়া বাড়ল *** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা

নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচনে দায়িত্ব পালনের নির্দেশনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৯ পূর্বাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

পেশাদারি, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে সংসদ ও গণভোটে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েনরত সেনাসদস্যদের পর্যবেক্ষণের লক্ষ্যে রংপুর ও রাজশাহী পরিদর্শন করেন তিনি। এ সময় সেনাবাহিনী প্রধান সেনাসদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি বেসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।

গতকাল মঙ্গলবার (২৭শে জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়। আইএসপিআর জানিয়েছে, সফরকালে সেনাবাহিনী প্রধান রংপুর সার্কিট হাউসে এক সভায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি), রাজশাহীতে আরেক মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময়কালে জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

জে.এস/

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250