সোমবার, ৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাবি, পল্লবীর পর সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ *** ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮–৯টি ককটেল বিস্ফোরণ, আটক ৩ *** সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীর মুক্তি দাবি অস্ট্রেলিয়া প্রবাসী ৩৫ সাংবাদিকের *** জেলা প্রশাসকের কার্যালয়ের পাশেই মাদকের কারবার *** শেখ হাসিনা প্যারাসুটে নামবেন, সবাই ঢোল বাজিয়ে অভ্যর্থনা জানাবে—এটা কি সম্ভব: রিজভী *** টিএসসি এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ, আটক ২ *** ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে সোমবার, চলবে ৮ কার্যদিবস *** প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট, ইভিএম আর নয় *** নওগাঁয় ১৫ শিক্ষার্থীর চুল কাটলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা *** দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: শাহবাজ শরিফ

মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে ১৮ ডিসেম্বর, সুযোগ পাচ্ছেন না যারা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৯ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৬

#

প্রতীকী ছবি

২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে।  তবে এইচএসসি পরীক্ষায় এক বা দুটি বিষয়ে ফেল করা যারা মানোন্নয়ন পরীক্ষা দেবেন তারা এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না।

এবারের এইচএসসিতে এক বা দুটি বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা আগামী ১ ডিসেম্বর থেকে মানোন্নয়ন পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে।

এদিকে, মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর হলে মধ্য নভেম্বরেই আবেদন প্রক্রিয়া শুরু হবে। মানোন্নয়ন পরীক্ষা শুরুর আগেই ভর্তি আবেদনের সময় শেষ হয়ে যাবে।

আগামী শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়ায় ঠাকুরগাঁও ও নরসিংদীর দুটি নতুন সরকারি মেডিকেল কলেজ যুক্ত হচ্ছে। এগুলোর প্রতিটিতে ৫০টি করে আসন থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের (ডিজিএমই) মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসাইন আজ শনিবার রাতে গণমাধ্যমে বলেন, ‘১৮ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ প্রায় চূড়ান্ত। আগামী দুই-তিন দিনের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।’

তিনি আরও জানান, আসনসংখ্যা নিয়ে আগামী দু-এক দিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সভা হতে পারে। এরপর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেওয়া হবে।

মেডিকেল ভর্তি পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250