মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

মঙ্গলে তরল পানির সন্ধান পেলেন নাসার বিজ্ঞানীরা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪০ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

নাসার বিজ্ঞানীরা মঙ্গলগ্রহে পাথরের নিচে তরল পানির আধার পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন। এ অনুসন্ধানটি প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্স (পিএনএএস) এক প্রতিবেদনে প্রকাশ করেছে।

পিএনএএসের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানায়, ২০১৮ সালে মার্কিন গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা মঙ্গলগ্রহের ভূপৃষ্ঠে ইনসাইট ল্যান্ডার প্রবেশ করে। এ ল্যান্ডারের সিসমোমিটারের সাহায্যে মঙ্গলগ্রহের ভূকম্পন রেকর্ড করা হয়। এ কম্পনের মধ্য দিয়ে গত চার বছরে মঙ্গল গ্রহের গতি এবং অভ্যন্তরে তরল পানির অস্তিত্ব রয়েছে কিনা তা জানা যায়।

ইনসাইট ল্যান্ডারের সাহায্যে এই প্রথম মঙ্গলগ্রহের পাথুরে ভূপৃষ্ঠের বাইরের ভূত্বকের গভীরে তরল পানির অস্তিত্ব রয়েছে বলে জানা গেছে।

যদিও এর আগেই মঙ্গল গ্রহের মেরু অঞ্চলে এবং বায়ুমণ্ডলে পানির অস্তিত্বের সন্ধান পাওয়া গেছে। তবে তা তরল অবস্থায় না। বরং তা বরফ এবং বাষ্পাকারে রয়েছে। আর তরল পানি ছাড়া কোনো স্থানে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব না। 

আরো পড়ুন : হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট নেওয়া যাবে না আর!

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল মাঙ্গা মঙ্গল গ্রহে তরল পানির অস্তিত্ব অনুসন্ধানে অন্যতম গবেষক ছিলেন। তিনি বলেন, ‘মঙ্গল গ্রহের ভূত্বকের প্রায় ৬ থেকে ১২ মাইল গভীরে তরল পানির আধার রয়েছে।’ 

তিনি আরও বলেন, এ অনুসন্ধানটি বিজ্ঞানীদের মঙ্গলে প্রাণের অস্তিত্ব অনুসন্ধানের এক ধাপ এগিয়ে নেবে। কারণ, যেহেতু তরল পানির সন্ধান পাওয়া গেছে, তাই ভূগর্ভে প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে আশা করা যায়। 

তবে মানুষ যে মঙ্গলে বসবাস করার আশা করছে, তা এখনও সম্ভব না। কারণ, মঙ্গলের পাথুরে মাটি পৃথিবীর মতো সহজেই খনন করা যায় না। তাই এ গ্রহটি এখনও মানুষের বসবাস উপযোগী না বলে জানিয়েছেন অধ্যাপক মাইকেল মাঙ্গা। 

এস/কেবি   

নাসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250