বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

প্রতি ৩ জনে দুজন মুক্তিযোদ্ধাই ভুয়া: নঈম জাহাঙ্গীর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৭ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর বলেছেন, মুক্তিযোদ্ধা সংসদে স্বচ্ছ মুক্তিযোদ্ধা পাওয়া কষ্টকর। অর্থের বিনিময়ে, আত্মীয়তা ও রাজনীতির কারণে ভুয়া মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। প্রতি থানায় সাতজন স্বচ্ছ মুক্তিযোদ্ধা বের করা যাচ্ছে না। প্রতি তিনজনে দুজনই ভুয়া মুক্তিযোদ্ধা।

আজ বুধবার (১২ই নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। 

নঈম জাহাঙ্গীর বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের গ্রহণ ও অনুমোদন দিতে আসিনি। এসেছি ভুয়া মুক্তিযোদ্ধাদের তাড়িয়ে দিতে। ভারতীয় তালিকাতেও অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে। পাঠ্যপুস্তক ও জাতীয় তালিকাতেও একই অবস্থা। ওই তালিকা খুঁজে মুক্তিযোদ্ধা পাবেন। মুক্তিযুদ্ধ সংসদ কাউন্সিলরের মাধ্যমে সরকারের কাছে সঠিক একটা তালিকা দিব।

জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা মেজর (অব.) সৈয়দ মুনিবুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার জসিম উদ্দিনসহ জেলার মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, আইনজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

নঈম জাহাঙ্গীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250