মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

চিলির নতুন প্রেসিডেন্ট ডানপন্থি আন্তোনিও কাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চিলির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কট্টর ডানপন্থি নেতা হিসেবে পরিচিত হোসে আন্তোনিও কাস্ত। প্রায় সব ব্যালট গোনার পর ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, কাস্ত ৫৮ শতাংশ ভোট পেয়ে বামপন্থি জোটের প্রার্থী জেনেট জারাকে পরাজিত করেছেন। তথ্যসূত্র: আল জাজিরা।

নির্বাচনি প্রচারণায় আন্তোনিও কাস্ত দেশ থেকে তিন লাখেরও বেশি অভিবাসীকে বহিষ্কার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পাশাপাশি চিলির উত্তরাঞ্চলীয় সীমান্ত বন্ধ করার, রেকর্ড মাত্রার অপরাধ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার এবং স্থবির অর্থনীতিকে পুনরুজ্জীবিত করারও বিষয়েও ব্যাপক প্রচারণা চালান তিনি।

গতকাল রোববার (১৪ই ডিসেম্বর) সন্ধ্যায় হাজারো উৎফুল্ল জনতার উদ্দেশে দেওয়া এক বক্তব্যে আন্তোনিও কাস্ত বলেন, ‘চিলির জনগণ পরিবর্তন চেয়েছিল।’ তিনি এ সময় আইনের প্রতি সম্মান দেখানোর প্রতিশ্রুতি দিয়ে বলেন, সমালোচকদের সমালোচনা মাথায় রেখেই চিলিবাসীর জন্য শাসনকাজ পরিচালিত হবে।

আমেরিকা মহাদেশের এক সময়ের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে বিবেচিত চিলি কোভিড-১৯ মহামারির আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছিল। এ ছাড়া, সহিংস প্রতিবাদ ও বিক্ষোভ এবং বিদেশি সংঘবদ্ধ অপরাধ চক্রের অপতৎপরতা কোণঠাসা করে ফেলেছিল দেশটির সামাজিক স্থিতিশীলতাকে।

নির্বাচনে জয়ের খবরে রাজধানী সান্তিয়াগোতে সমর্থকরা গাড়ির হর্ন বাজিয়ে, পতাকা উড়িয়ে দেশটির সাবেক স্বৈরশাসক অগাস্তো পিনোশের পক্ষে অবস্থান নেওয়া আন্তোনিও কাস্তের প্রতি তাদের সমর্থন প্রকাশ করে।

সমর্থকদের একজন অবসরপ্রাপ্ত চাকরিজীবী জিনা মেলো তার প্রতিক্রিয়ার বলেন, আন্তোনিও কাস্তের উচিত হবে প্রথম দিন থেকেই রাস্তায় সামরিক বাহিনী মোতায়েন করা। বাইরে থেকে যেসব অপরাধী অপরাধ করার জন্য এদেশে অবস্থান করছে তাদের সবাইকে জেলে পাঠানোরও দাবি জানান তিনি।

কাস্তের উচ্ছ্বসিত সমর্থকরা এ সময় জাতীয় সংগীত গাইছিল, কারও কারও হাতে ছিল এক সময়ের স্বৈরশাসক পিনোশের ছবি। কেউ কেউ পিনোশের নাম ধরে চিৎকারও করছিল।

৫৯ বছর বয়সি আন্তোনিও কাস্ত এর আগে দুবার নির্বাচনে দাঁড়িয়ে ব্যর্থ হওয়ার পর তৃতীয়বারে এসে সফল হলেন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে। তিনি ৯ সন্তানের বাবা। আর্জেন্টিনা, বলিভিয়া, হন্ডুরাস, এলসালভেদর ও ইকুয়েডরের পর লাতিন আমেরিকায় এটি ডানপন্থিদের অতি সাম্প্রতিক বিজয়।

ভোট গণনা শেষ হওয়ার পর প্রকাশিত ফলাফলে আন্তোনিও কাস্তের বিজয় দেখে কমিউনিস্ট প্রার্থী হিসেবে পরিচিতি পাওয়া জেনেট জারা তার পরাজয় মেনে নিয়ে বলেছেন, জনগণ পরিষ্কার ও জোরালো বার্তা দিয়েছে।

জে.এস/

আন্তোনিও কাস্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250