শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিতর্কিত শোক প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন মাসুদ কামাল *** ‘ওসমান হাদি হত্যার পেছনে ক্ষমতার দ্বন্দ্ব থাকতে পারে’ *** ইরান যুদ্ধ কি ভারতের অর্থনৈতিক উত্থান থামিয়ে দেবে *** রূপপুর থেকে ডিসেম্বরে জাতীয় গ্রিডে আসবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ *** স্বামীর মার খেয়েছ, মরে তো যাওনি—বিচ্ছেদ চাইতে আসা নারীকে আফগান বিচারক *** বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত *** রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সংসদে ‘মিটিমিটি হাসি’ হাসছিলেন কেন *** সময়ের সঙ্গে ড. ইউনূস সরকারের নানা অপকর্মের ঘটনা সামনে আসছে *** হরমুজ প্রণালি বন্ধই থাকবে—প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি *** ইরানে সরকার পতনের ঝুঁকি নেই: মার্কিন গোয়েন্দা সংস্থা

দুদকের মামলাতেও আনিস আলমগীরের জামিন, মুক্তিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৫ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৬

#

ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (১১ই মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি নিয়ে আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন।

তার আইনজীবী তাসলিমা জাহান জানান, এ নিয়ে আনিস আলমগীর তার বিরুদ্ধে থাকা দুটি মামলাতেই জামিন পেলেন। সে ক্ষেত্রে তার কারামুক্তিতে আইনগত বাধা নেই।

গত ২৮শে জানুয়ারি দুদকের দায়ের করা এক মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখান আদালত। এর আগে, ১৫ই জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান ঢাকায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুর্নীতি দমন কমিশন আইনের ২৭ (১) ধারা অনুযায়ী মামলাটি করেন।

তদন্তে জানা যায়, আনিস আলমগীরের মোট সম্পদের পরিমাণ প্রায় ৪ কোটি ২৫ লাখ টাকা, অথচ সর্বশেষ আয়কর বিবরণীতে তার নিট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে মাত্র ৫৭ লাখ ৯৯ হাজার টাকা। ফলে তিনি পরিচিত আয়ের উৎসের বাইরে প্রায় ৩ কোটি ৬৮ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন এবং সম্পদ বিবরণীতে তা গোপন করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

গত বছরের ১৪ই ডিসেম্বর ঢাকার ধানমন্ডির একটি জিম থেকে আনিস আলমগীরকে তুলে নিয়ে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

পরদিন জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। এতে আনিস আলমগীরের পাশাপাশি অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মারিয়া কিসপট্টা এবং ইমতু রাতিশকে আসামি করা হয়।

একই দিন আনিস আলমগীরকে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে হাজির করা হলে আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান। চলতি বছরের ৫ই মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ ওই মামলায় আনিসকে জামিন দেন।

গ্রেপ্তারের আগে আনিস আলমগীর প্রিন্ট ও ইলেকট্রনিক—উভয় গণমাধ্যমে কাজ করেছেন এবং টেলিভিশনের টকশোতেও নিয়মিত উপস্থিতির জন্য পরিচিত ছিলেন।

জে.এস/

আনিস আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250