বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা *** ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান *** পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র *** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত *** মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের *** বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে এবার আগরতলা সীমান্তে আওয়ামী লীগের নেতারা *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা

পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন ন্যান্‌সি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৫ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভেঙে গেল সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সির সংসার। গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে তার পাঁচ বছরের দাম্পত্য জীবনের অবসান হলো। বুধবার রাত ১০টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া আবেগঘন এক পোস্টে ন্যান্‌সি জানিয়েছেন, একসঙ্গে দীর্ঘ পথচলার পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

ফেসবুকে ন্যান্‌সি লেখেন, ‘মেহেদী এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসময় যে পথচলা আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটল। বছরের পর বছর একসঙ্গে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়ে তিনি আরও লেখেন, ‘যারা আমাদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, এই সময়ে তাদের সবার কাছে আমি আন্তরিকভাবে আমাদের পরিস্থিতি বোঝা, সম্মান দেখানো এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি। জীবন তার নিজস্ব গতিতেই এগিয়ে চলে। আমি আশা করি, শক্তি, মর্যাদা ও শান্তির সঙ্গে জীবনের এই নতুন অধ্যায়কে বরণ করে নিতে পারব। সব সময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’

গানের সূত্র ধরেই ন্যান্‌সি ও মহসিন মেহেদীর পরিচয় ও বন্ধুত্ব। পরে ২০২১ সালের আগস্টে পারিবারিকভাবে আংটিবদল ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এই দম্পতির সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।

মহসিন মেহেদীর সঙ্গে এটি ছিল ন্যান্‌সির তৃতীয় সংসার। এর আগে ২০০৬ সালে ভালোবেসে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেছিলেন তিনি। ছয় বছর পর ২০১২ সালের ২৪ মে সেই দাম্পত্যের ইতি ঘটে; ওই সংসারে তাদের মেয়ে রোদেলা। এরপর ২০১৩ সালে নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন ন্যান্‌সি। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়। সেই সংসারেও একটি কন্যাসন্তান রয়েছে এই সংগীতশিল্পীর।

নাজমুন মুনিরা ন্যান্‌সি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জনপ্রিয় জলহস্তীর মৃত্যুতে অনলাইন বিতর্কের কেন্দ্রে এক শিশু

🕒 প্রকাশ: ০৯:১৬ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন ন্যান্‌সি

🕒 প্রকাশ: ০৯:১৫ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা

🕒 প্রকাশ: ০২:৫০ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান

🕒 প্রকাশ: ০২:২১ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

🕒 প্রকাশ: ০১:২৭ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250