রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

দেশের পতাকা নিয়ে নিউইয়র্কের রাস্তায় মৌসুমী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৯ অপরাহ্ন, ২৮শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় দেশের পতাকা হাতে দাঁড়িয়েছিলেন মৌসুমী। ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’খ্যাত চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘদিন ধরেই তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দেশটির বিভিন্ন স্টেজ শোতে অংশ নেওয়ার পাশাপাশি কাজ করেছেন ‘অর্ধাঙ্গিনী’ নামের একটি সিনেমাতেও। 

জানা গেছে, দেশটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বাংলাদেশ ডে প্যারেড। স্থানীয় সময় গেল রোবাবার (২৬শে মে) বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ১৮টি সড়ক জুড়ে বর্ণাঢ্য এই প্যারেডে উপস্থিত ছিলেন মৌসুমী। বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন কমিউনিটির বহু সংখ্যক মানুষ অংশ নেন এই প্যারেডে।

আরো পড়ুন: আসুন ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বিপণ্ণ মানুষের পাশে দাঁড়াই: শাবনূর

এ সময় মৌসুমী গণমাধ্যমকে বলেন, নিউইয়র্কের রাস্তায় আমরা বাংলাদেশিরা সমবেত হয়েছি। সবাই আমরা বাংলাদেশের পতাকা নিয়ে দাঁড়িয়েছি।

জানা গেছে, নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বাংলাদেশ ডে প্যারেডের উদ্বোধন করেন। তারকাদের মধ্যে চিত্রনায়িকা মৌসুমী ছাড়াও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী রানো নেওয়াজ।

প্যারেডের জন্য জ্যাকসন হাইটস এলাকার ১৮টি সড়ক বন্ধ করে দেওয়া হয়। প্যারেডটি সিক্সটি নাইন স্ট্রিট থেকে শুরু হয়ে থার্টি সেভেন এভিনিউ দিয়ে ৮৭ স্ট্রিটে গিয়ে শেষ হয়।

এসি/

পতাকা মৌসুমী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250