রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

কুরুলুস উসমানের বুরাক এখন ঢাকায়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ২৫শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

জনপ্রিয় তুর্কি সিরিয়াল কুরুলুস উসমান সিরিজের নায়ক বুরাক অ্যাজিভিট এখন অবস্থান করছেন ঢাকায়।

শুক্রবার (২৪শে মে) ঢাকায় পৌঁছান জনপ্রিয় এই অভিনেতা। ঢাকা পৌঁছানোর আগে চলতি সপ্তাহের বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বুরাক নিজেই জানান যে, ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি। এই মুহূর্তে হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করছেন তুর্কি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা।

জানা গেছে, বহুজাতিক একটি সংস্থার আমন্ত্রণেই বাংলাদেশে এসেছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক অ্যাজিভিট। আগামী ২৬শে মে বাংলাদেশে ভক্তদের সঙ্গে দেখা করবেন তিনি।

অভিনেতা হিসেবে বুরাক শুধু তুরস্কেই জনপ্রিয় নন। উসমানীয় সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে নজর কাড়েন তিনি। ঢাকায় তার অনেক ভক্ত আছে। তার জনপ্রিয়তার কারণে সামাজিক মাধ্যমে বিশ্বের প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষ তাকে অনুসরণ করেন।

ওআ/

তুর্কি অভিনেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250