বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

সঠিক পুরুষ জীবনে এলেই বিয়ে করব : সুস্মিতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ৭ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিয়ের কথা উঠলেই তার মাথায় আসে নানা ভাবনা। বারবার প্রেমে পড়েছেন অভিনেত্রী সুস্মিতা সেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রাক্তন ও বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। সুস্মিতা স্পষ্ট জানালেন, ‌‘সঠিক পুরুষ জীবনে এলেই বিয়ে করব!’ তাহলে কি প্রাক্তনরা কেউই সুস্মিতার কাছে সঠিক পুরুষ ছিলেন না!

১৯৯৪ সালে মিস ইউনিভার্সের মুকুট মাথায় ওঠে সুস্মিতার। ১৯৯৬ সালে ‘দস্তক’ সিনেমা থেকে বলিউডে পা রাখেন সুস্মিতা। রুপালি পর্দায় সুস্মিতার রূপের ঝলকানি নজর কাড়ে। হঠাৎ করেই সুস্মিতার সঙ্গে নাম জড়ায় অভিনেতা রণদীপ হুডার। শোনা যায়, রণদীপের সঙ্গে নাকি লিভ ইন রিলেশনশিপেও ছিলেন সুস্মিতা। কিন্তু সে প্রেম বেশিদিন টেকেনি। এর পরই সুস্মিতার জীবনে আসেন কাশ্মীরি মডেল রোহমান শল। বেশ কয়েক বছর রোহমানের সঙ্গে প্রেম করে হঠাৎ বিচ্ছেদ।

আরো পড়ুন: ৯ জনের সঙ্গে এক ঘরে রাত কাটাতেন নোরা!

দুবছর আগে হঠাৎই রটে যায়, ললিত মোদির সঙ্গে নাকি বিয়ে সেরে ফেলেছেন সুস্মিতা! এমনকি ভাইরাল হয় লোলিতের সঙ্গে তার অন্তরঙ্গ বেশ কয়েকটা ছবিও। তবে সুস্মিতা এই খবরকে একেবারে নস্যাৎ করে দেন। তার পরই সুস্মিতার প্রেমের গল্পে টুইস্ট। ফের সুস্মিতার জীবনে এন্ট্রি নেন রোহমান শল। এখন তারা দুজনে আছেন একসঙ্গেই।

বিয়ে নিয়ে সুস্মিতা জানিয়েছেন, বিয়ে করার জন্য আমি কখনই সামাজিক চাপ কিংবা বয়সের চাপকে পাত্তা দিই না। তার চেয়ে বরং, সঠিক মানুষটাকে গুরুত্ব দিই। যেদিন এমন কোনো পুরুষ মানুষ জীবনে আসবে, যাকে দেখে মনে হবে, হ্যাঁ, একেই বিয়ে করা যায়, তখন করব। তার আগে এই বেশ ভালো আছি।

প্রাক্তন প্রেমিকদের সম্পর্কে সুস্মিতা জানান, প্রাক্তনদের সঙ্গে বন্ধুত্ব রাখাটা কঠিন। তবে যদি ব্রেকআপে তিক্ততা না থাকে তো, বন্ধুত্ব রাখাই যায়। আমার অভিজ্ঞতা সেটাই বলে।

এসি/ আই.কে.জে


সুস্মিতা সঠিক পুরুষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250