সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আছড়ে পড়তে পারে অন্ধ্র উপকূলে, বাংলাদেশে প্রভাব কতটা *** বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর *** সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ারেও রাজি পুলিশ: আইজিপি *** পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন আইজিপির *** অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আঘাত হানবে বুধবার, ২ নম্বর সতর্ক সংকেত *** জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** নির্বাচনের আগেই ইরানে হামলায় নেতানিয়াহুর পরিকল্পনায় সেনাপ্রধানের বাধা, ‘নজিরবিহীন সংঘাত’ *** ঋতুস্রাবের সময় যেভাবে স্ত্রী রাশমিকার যত্ন নেন বিজয় *** গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আঘাত হানবে কোথায় *** চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

দ্বিতীয়বার ভাঙ্গা ছাড়লো ১২০ কিলোমিটার গতির পরীক্ষামূলক ট্রেন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ৩১শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

দ্বিতীয় দিনের মতো ভাঙ্গা থেকে যশোরের রূপদিয়া পর্যন্ত ১২০ কিলোমিটার বেগের পরীক্ষামূলক ট্রেন ছেড়ে গেছে। রোববার (৩১শে মার্চ) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ভাঙ্গার বামনকান্দা রেলওয়ে জংশন থেকে ট্রেনটি ছেড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা রেলওয়ে স্টেশনের পয়েন্টম্যান মো. নাঈম ইসলাম। তিনি গণমাধ্যমকে জানান,পাঁচটি বগি নিয়ে বিশেষ ওই ট্রায়াল ট্রেন ভাঙ্গা জংশন থেকে যশোরের রূপদিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ট্রেনটি সেখানে সকাল ৯টা ৪০ মিনিটে পৌঁছার কথা রয়েছে।

আরো পড়ুন: ঈদে ভ্রমণ করবেন ৩৫ লাখ যাত্রী, প্রস্তুত ৩৭৮ ট্রেন

এই ট্রেনে যাত্রী হিসেবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ, চায়না ইঞ্জিনিয়ারিং কোম্পানি, বাংলাদেশ সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তারা রয়েছেন।

উল্লেখ্য, শনিবার (৩০শে মার্চ) সকালের একই সময়ে ও দুপুরে দুইটি ট্রেন পরীক্ষামূলকভাবে উচ্চগতিতে চালানো হয়। 

এইচআ/ আই. কে. জে/ 

পরীক্ষামূলক ট্রেন চলাচল ভাঙ্গা-ফরিদপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250