শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মা-বাবাকে ছেড়ে যেও না’, রাখি বন্ধনে বোনকে বার্তা পাঠিয়ে কিশোরের আত্মহত্যা *** ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ‘ভুল বোঝাবুঝি’ হওয়ায় দুঃখপ্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ *** নেপালের বন্যার প্রভাব কি বাংলাদেশে পড়বে, গঙ্গা–পদ্মায় পানি বাড়ার শঙ্কা কতটা *** নেপাল-তিব্বত সীমান্তে বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ৬৩৩, নিখোঁজ ৩ হাজার *** নেপালে মরদেহের স্তূপ: লাশঘরে জায়গা নেই, ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি *** দেশে বাড়তে পারে দারিদ্র্য, ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা *** তিন দিনে ৩৭৬ অভিযোগে ৮ কোটি টাকার চাঁদা, পাঁচ দিনে ঘুষের অভিযোগ ৬৬ কোটি—তথ্য সংগ্রহের পর কী হবে? *** মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত *** ফেসবুক থেকে নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকেরা, ভয়ের এই প্রবণতাকে কীভাবে দেখছেন বিশেষজ্ঞরা *** অনলাইনে মত প্রকাশে ভয়, নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকদের কেউ কেউ: জরিপ

রিপাবলিক বাংলার সাংবাদিককে ধাওয়া দিয়ে বের করে দেওয়া হলো

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৩ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

গতকাল শুক্রবার (১৬ই জানুয়ারি) সকালে ভারতের পশ্চিমবঙ্গের বেলডাঙার বাসিন্দা জনৈক আলাউদ্দিন শেখের লাশ ঝাড়খণ্ড রাজ্যে উদ্ধার হওয়ার খবর পাওয়া যায়। সেখানে কাজে গিয়েছিলেন ওই পরিযায়ী শ্রমিক। পরিবারের দাবি, ‘নৃশংসভাবে’ আলাউদ্দিনকে খুন করা হয়েছে। এই খবরের ফলে বেলডাঙ্গায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিপাকে পড়েন রিপাবলিক বাংলার সংবাদকর্মী।

পশ্চিমবঙ্গের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন আলাউদ্দিন। ভাড়াবাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার হয়। তবে গ্রামবাসীদের অভিযোগ, যুবককে পিটিয়ে খুন করার পর তার দেহ ঝুলিয়ে দেওয়া হয়। পরিবারের অভিযোগ, মুর্শিদাবাদের শ্রমিক হওয়ার কারণেই যুবকের এই পরিণতি।

আলাউদ্দিনের মৃত্যুর খবরে শোরগোল পড়ে যায় মুর্শিদাবাদে। শুক্রবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় বেলডাঙায়। বিক্ষোভে পথে নামেন স্থানীয়রা। ১২ নম্বর জাতীয় সড়ক এবং রেল অবরোধ করা হয়।

অবরোধের খবর সংগ্রহ করতে যান কলকাতার স্যাটেলাইট টেলিভিশন রিপাবলিক বাংলার রিপোর্টার। এ সময় মহাসড়কে তোপের মুখে পড়েন ওই সংবাদকর্মী। তার মাইক্রোফোনও কেড়ে নেওয়া হয়। পরে তাকে সেখান থেকে ধাওয়া দিয়ে বের করে দেওয়া হয়। 

এ সময় বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে বলছিলেন, রিপাবলিক বাংলা টেলিভিশন দাঙ্গা বাঁধায়। তারা কথাকে ভুলভাবে প্রচার করে। সাক্ষাৎকার নেয় একটু, আর সেটাকে প্রচারের সময় ভুলভাল ব্যাখ্যা দিয়ে প্রচার করা হয়। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।  

প্রায় দেঢ় ঘণ্টা অবরোধ চলে। অবরোধের কারণে উত্তর এবং দক্ষিণবঙ্গের সমস্ত যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়। চরম ভোগান্তির শিকার হন হাজার হাজার যাত্রী। ভাঙচুর চলে বেলডাঙার রাস্তায় থাকা ট্রাফিক কিয়স্কে। ভাঙা হয় পুলিশের গাড়ি। ছোড়া ইটের ঘায়ে অন্তত ১২ জন আহত হন।

ভিডিও ভাইরাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘মা-বাবাকে ছেড়ে যেও না’, রাখি বন্ধনে বোনকে বার্তা পাঠিয়ে কিশোরের আত্মহত্যা

🕒 প্রকাশ: ০৩:৪০ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ‘ভুল বোঝাবুঝি’ হওয়ায় দুঃখপ্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৬

নেপালের বন্যার প্রভাব কি বাংলাদেশে পড়বে, গঙ্গা–পদ্মায় পানি বাড়ার শঙ্কা কতটা

🕒 প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ৬৩৩, নিখোঁজ ৩ হাজার

🕒 প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৬

নেপালে মরদেহের স্তূপ: লাশঘরে জায়গা নেই, ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি

🕒 প্রকাশ: ০২:৪৮ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৬

Footer Up 970x250