সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

প্রেগনেন্সির খবর শুনে আশ্চর্য হয়েছিলাম : রাধিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে সম্প্রতি মাতৃত্বকালীন কিছু ফটোশুটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ছবিগুলোতে রাধিকাকে একেবারে অন্যরকম দেখতে লাগছে। মা হওয়ার ঠিক এক সপ্তাহ আগে এই ফটোশুট করেছিলেন। পাশাপাশি জানালেন, গর্ভাবস্থার সময়ে  ঠিক কী অনুভব করেছিলেন।

রাধিকা বলেন, ‘পুরো জার্নিটাই আমার কাছে স্বপ্নের মতো ছিল। আমরা আগে থেকে কোনও প্ল্যান করিনি তাই প্রথম প্রেগনেন্সির খবর শুনে ভীষণভাবে আশ্চর্য হয়েছিলাম। প্রেগনেন্সি যে কোনও মজার কথা নয় তা বুঝেছি এই কয়েকটা মাসেই।’ 

‘পিরিয়ড খুব স্বাভাবিক ঘটনা হলেও হরমোনের ভারসাম্যহীনতা লড়াইটা আরও কঠিন করে তোলে। আমি নিজেকে এইভাবে কোনোদিন দেখব ভাবতে পারিনি। হঠাৎ করে অনেকটা ওজন বেড়ে গিয়েছিল। আমার শরীর ভীষণ ফুলে গিয়েছিল। রাতেও ঘুম হত না।’

অভিনেত্রী বলেন, ‘সারাদিন মন মেজাজ খারাপ হয়ে থাকত। তবে এখন আর দুই সপ্তাহ বাকি আছে, এখন সবকিছু যেন অন্যরকম লাগছে। আবার ভালো লাগছে সব কিছু। এই পরিবর্তনের মধ্যেও সৌন্দর্য দেখতে পাচ্ছি।’

প্রেগনেন্সির খবর জানানোর পাশাপাশি অভিনেত্রী জানিয়েছিলেন তিনি ফেব্রুয়ারি মাস পর্যন্ত লন্ডনে থাকবেন। নতুন সদস্য আসার কিছু মাসের মধ্যেই তিনি আবার ভারতে ফিরে আসবেন এবং কাজ শুরু করবেন। ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় শেষ অভিনয় করেছিলেন রাধিকা, তবে অভিনেত্রী থেকে আরও অনেক সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা।

উল্লেখ্য, ২০১১ সালে লন্ডনের ব্রিটিশ সংগীতশিল্পী বেনেডিক্ট টেলরের সঙ্গে রাধিকার দেখা হয়। ২০১২ সালে পরিবার এবং বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েন রাধিকা।

ওআ/ আই.কে.জে/


রাধিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250