মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী *** জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ আজ

বিনামূল্যে ১০ কেজি করে চাল পাবে ১ কোটি পরিবার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

আগামী মার্চ ও এপ্রিল মাসে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেশের ৫০ লাখ পরিবারকে দেওয়া হবে। এ ছাড়াও ঈদে উপহার হিসেবে এক কোটি নিম্নবিত্ত পরিবারকে দেওয়া হবে ১০ কেজি করে চাল।

বৃহস্পতিবার (২৭শে ফেব্রুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায় খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, রমজান মাসে নিম্নআয়ের মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত চাল যাতে সঠিকভাবে বিতরণ করা হয়, সে বিষয়টি মনিটরিং করার জন্য ঢাকা বিভাগের সকল জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচি এবং ওএমএস এর মাধ্যমে চাল বিতরণে স্থানীয় পর্যায়ে যেসব সমস্যা আছে, সে বিষয়ে জেলা প্রশাসকরা উপদেষ্টাকে অবহিত করেন।  

এ খাতের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, দেশে বর্তমানে যথেষ্ট পরিমাণ খাদ্য মজুদ আছে। খাদ্যের কোনো ঘাটতি নেই। তবে খাদ্যশস্য বিতরণে কিছুটা শৃঙ্খলার অভাব রয়েছে। এজন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসকদের পরামর্শ দেন তিনি।

সরকারের সুলভ এবং বিনামূল্যে দেওয়া খাদ্যশস্য সঠিক উপকারভোগীর কাছে সঠিক পরিমাণে পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

খাদ্য সচিব মো. মাসুদুল হাসান বলেন, সঠিক ব্যক্তিকে সঠিক সময়ে সঠিক মূল্যে সঠিক পরিমাণ চাল সরবরাহ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। তিনি এ বিষয়ে জেলা প্রশাসকদের সহায়তা আশা করেন।

মতবিনিময় সভায় খাদ্য সচিব ছাড়াও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বিভাগের সকল জেলা প্রশাসকসহ খাদ্য মন্ত্রণালয় এবং ঢাকা বিভাগীয় কমিশনারের অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ওআ/কেবি 

চাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250