মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী *** জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ আজ

শুল্কে সুবিধা পেতে আমেরিকার গম বাড়তি দামে কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৬ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

আমেরিকা থেকে ২ লাখ ২০ হাজার টন গম আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটি। বাংলাদেশি পণ্যে আমেরিকার আরোপ করা ৩৫ শতাংশ শুল্ক কমানোর দর-কষাকষিতে সুবিধা পেতে কিছুটা বেশি দামে এ গম কেনা হচ্ছে।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আজ বুধবার (২৩শে জুলাই) সচিবালয়ে কমিটির বৈঠক হয়। সেখানে এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। পরে বৈঠক শেষে এ নিয়ে সাংবাদিকদের জানান অর্থ উপদেষ্টা।

আমদানি করতে যাওয়া গমে প্রোটিনের হার ও দাম কেমন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, প্রোটিনের হার কিছুটা বেশি। দামও কিছুটা বেশি পড়বে। তবে তিন উদ্দেশ্যে এ গম কেনা হচ্ছে। এগুলোর মধ্যে আছে, শুল্ক ইস্যুতে দেশটির সঙ্গে দর-কষাকষিতে সহায়তা পাওয়া। একই সঙ্গে গাম আমদানির উৎস বাড়ানো।

বৈঠকে উত্থাপিত খাদ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাবনায় বলা হয়, জি-টু-জি (সরকার থেকে সরকার) পদ্ধতিতে আমেরিকার একটি সরকারি প্রতিষ্ঠান থেকে এসব গম কেনা হবে। প্রতি মেট্রিক টন গম কিনতে ব্যয় হবে ৩০২ দশমিক ৭৫ আমেরিকান ডলার। সে হিসাবে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম কিনতে ব্যয় হবে ৮১৭ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার টাকা। প্রতি কেজি গমের দাম পড়বে ৩৭ টাকা ২০ পয়সা।

আমদানি গম সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250