ছবি: সংগৃহীত
আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির একাংশ ও জেপিসহ ২০ দলের সমন্বয়ে নতুন একটি নির্বাচনী জোট গঠিত হয়েছে। আজ সোমবার (৮ই ডিসেম্বর) ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ জোট গঠনের ঘোষণা দেওয়া হয়। এ জোটের নাম হলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)।
২০ দলের সমন্বয়ে গঠিত এ জোটের নেতৃত্বে থাকছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।
নতুন জোটের প্রধান উপদেষ্টা করা হয়েছে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে। সভাপতি হয়েছেন জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। জোটের প্রধান মুখপাত্র হয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। এ ছাড়া ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গড়া নতুন দল জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ারকে জোটের প্রধান সমন্বয়ক করা হয়েছে।
জোটের অন্য দলগুলো হলো, জনতা পার্টি, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, সাংস্কৃতিক মুক্তিজোট, জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), মুসলিম লীগ, ইসলামিক মহাজোট, সংস্কার জোট, লেবারপার্টি, স্বাধীন পার্টি, স্বাধীনতা পার্টি, মানবাধিকার পার্টি, সর্বজনীন দল, জনকল্যাণ পার্টি, অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টি, গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি এবং জাতীয় লীগ।
খবরটি শেয়ার করুন