সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির *** ঢাকার ৮ স্থানে আজ তারেক রহমানের জনসভা *** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান *** প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক *** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির

আগামী সপ্তাহে শুরু হবে পুনরায় যুদ্ধবিরতির আলোচনা: হামাস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২২ পূর্বাহ্ন, ৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির চুক্তি নিয়ে পুনরায় আলোচনা আগামী সপ্তাহে শুরু হবে বলে জানিয়েছে হামাস।

হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, আপাতত কায়রো ত্যাগ করেছে হামাসের প্রতিনিধিদল। আগামী রোববার (১০ই মার্চ) পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি নিয়ে আর কোনো আলোচনা হবে না। তবে আগামী সপ্তাহে এ বিষয়ে আলোচনা আবারও শুরু হতে পারে। এমনটাই জানিয়েছে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী গোষ্ঠী ও গাজার নিয়ন্ত্রক হামাস। 

গোষ্ঠীর এই বক্তব্যের মধ্য দিয়ে রোজা শুরুর আগে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছিল, তা স্পষ্টতই ফিকে হয়ে গেল।

হামাসের মুখপাত্র জিহাদ তাহা বলেছেন, যুদ্ধবিরতি, বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন এবং সেনা প্রত্যাহারের বিষয়ে প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। তবুও আলোচনা চলছে এবং আগামী সপ্তাহে আবারও শুরু হবে।

এর আগে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি বলেন, কায়রোতে আয়োজিত চার দিনের আলোচনায় কাতার ও মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে ইসরায়েল।

আরও পড়ুন: গাজায় রমজানের আগেই যুদ্ধবিরতি হতে পারে: মিশর

মিসরীয় কর্মকর্তারা এর আগে বলেছিলেন, যুদ্ধবিরতির আলোচনা হামাসের দাবির কারণে অচলাবস্থায় পৌঁছেছে। তবে তারা রমজানের আগে যুদ্ধবিরতির চুক্তির আশা একেবারে ত্যাগ করেননি। অনুমান করা হচ্ছে, আগামী রোববার থেকেই মধ্যপ্রাচ্যে রোজা শুরু হয়ে যেতে পারে। 

আলোচনা থমকে যাওয়ার কারণ হিসেবে হামাসের মুখপাত্র জিহাদ ত্বহা বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতি, বাস্তুচ্যুতদের নিজ ঘরে প্রত্যাবর্তন ও ইসরায়েল যেসব এলাকায় আগ্রাসন চালিয়েছে সেখান থেকে নিজেদের প্রত্যাহারের বিষয়ে প্রতিশ্রুতি দিতে এবং নিশ্চয়তা দিতে অস্বীকার করেছে।

সূত্র: এপি

এসকে/ 

যুদ্ধবিরতি হামাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250