বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী *** নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প *** নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো

মানুষের নিরাপত্তা দিতে না পারলে সংস্কার কাজে আসবে না: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৩ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আজ মঙ্গলবার (২৯শে জুলাই) রাজধানীর বনানীতে মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে সংস্কার প্রক্রিয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘গণতান্ত্রিক পদযাত্রায় শিশু’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মির্জা ফখরুল আরও বলেন, রাজনৈতিক পট-পরিবর্তনের সঙ্গে অনেকেই ভালো ভালো জায়গা দখল করেছে, মন্ত্রী হয়েছে, ব্যবসা-বাণিজ্য দখলে নিয়েছে, কিন্তু যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের দিকে কেউ তাকায়নি। তিনি অভিযোগ করে বলেন, সরকার শিশুদের জন্য কিংবা শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য তেমন কিছু করেনি।

বিএনপি মহাসচিব বলেন, যারা গুম হয়েছেন, তাদের ফিরিয়ে দিতে পারব কী না জানি না, তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছু করার সুযোগ আছে। নিখোঁজ সদস্যদের বিষয়ে মির্জা ফখরুল বলেন, গুম কমিশন প্রতিবেদন দাখিল করলেও নিখোঁজদের খুঁজে পাওয়ার বিষয়ে তেমন অগ্রগতি হয়নি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে

🕒 প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪

🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250