শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত ২২০টি গান নিয়ে কাজ চলছে

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩৬ পূর্বাহ্ন, ১৯শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

গত শনিবার (১৬ই আগস্ট) ছিল প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর ৬৩তম জন্মদিন। এ উপলক্ষে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। ‘আইয়ুব বাচ্চু সেলিব্রেটিং লাইফ, লিগ্যাসি অ্যান্ড চলো বদলে যাই’ শীর্ষক অনুষ্ঠানে স্মরণ করা হয় আইয়ুব বাচ্চুকে। সেখানেই জানানো হয়, বাচ্চুর গাওয়া অপ্রকাশিত ২২০টি গান নিয়ে কাজ চলছে। ধারাবাহিকভাবে গানগুলো প্রকাশ করবে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।

প্রিয় শিল্পীকে স্মরণ করতে সেদিন সন্ধ্যার আগেই আইয়ুব বাচ্চুর সহকর্মীরা জড়ো হতে থাকেন মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে। অনুষ্ঠান শুরু হয় আইয়ুব বাচ্চুর জীবন ও সংগীতভ্রমণ নিয়ে নির্মিত একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে। এরপর আইয়ুব বাচ্চুকে নিয়ে স্মৃতিচারণা করেন শহীদ মাহমুদ জঙ্গী, নকীব খান, পিলু খান, হামিন আহমেদ, শেখ মনিরুল আলম টিপু, ফোয়াদ নাসের বাবু, লাবু রহমান, রফিকুল আলম, লতিফুল ইসলাম শিবলীসহ অনেকে।

সোলস ব্যান্ডের দলনেতা ও ভোকাল পার্থ বড়ুয়ার সঞ্চালনায় স্মৃতিচারণা পর্বে সমাপনী বক্তব্য দেন আইয়ুব বাচ্চুর স্ত্রী ও এবি ফাউন্ডেশনের সভাপতি ফেরদৌস আক্তার চন্দনা। আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান প্রকাশের কথা জানিয়ে তিনি বলেন, ‘বেঁচে থাকতে বাচ্চু অনেক গান করে গেছেন। এখনো তার ভয়েস দেওয়া ২২০টির মতো গান আছে, যেগুলো প্রকাশ হয়নি। সেই গানগুলো নিয়ে আমরা কাজ করছি। ধারাবাহিকভাবে গানগুলো প্রকাশ পাবে। এ ছাড়া তার সুর করা গান অন্য শিল্পীদের দিয়ে গাওয়ানোর চেষ্টাও করব।’

ফেরদৌস আক্তার চন্দনা বলেন, ‘আমি সংগীতের মানুষ নই। আইয়ুব বাচ্চু আজ বেঁচে নেই। তাই তার কাজগুলো করার জন্য এই জগতে আসা। গত মাসে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন হয়েছে। সেটা তার জন্মদিনে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানালাম।’ এ প্ল্যাটফর্মের মাধ্যমে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে একটি জাদুঘর গড়ে তোলার কথাও জানান তিনি।

জে.এস/

আইয়ুব বাচ্চু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250