মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

‘কাভি খুশি কাভি গম’–এর সিকুয়েল কি আসবে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

নতুন বছরে পরিচালকের আসনে ফিরছেন করণ জোহর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছর মুক্তির লক্ষ্য নিয়ে একটি বড় বাজেটের পারিবারিক ছবি নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন তিনি। তথ্যসূত্র: পিংকভিলা।

রোমান্টিক ঘরানার ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’র সাফল্যের পর করণ এবার ফিরছেন পারিবারিক গল্পে। ছবির গল্পটিতে করণের ব্লকবাস্টার ‘কাভি খুশি কাভি গম’–এর আবহ থাকতে পারে বলে সূত্রটি জানিয়েছে, এমনকি এটি সিকুয়েলও হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের মাঝামাঝি সময় থেকে ছবির প্রি-প্রোডাকশন শুরু হবে এবং বছরের শেষের দিকে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। ছবিতে দুজন নায়ক ও দুজন নায়িকা প্রধান চরিত্রে থাকবেন। শিগগিরই কাস্টিংয়ের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। ধর্মা প্রোডাকশনসের ব্যানারেই ছবিটি নির্মিত হবে।

প্রতিবেদনে আরও জানা গেছে, ইন্ডাস্ট্রির অন্দরমহলে গুঞ্জন, ছবিটির সম্ভাব্য নাম হতে পারে ‘কাভি খুশি কাভি গম ২’। যদিও এ বিষয়ে এখনো করণ জোহর বা ধর্মা প্রোডাকশনসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

করণ জোহর তার দীর্ঘ ক্যারিয়ারের ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘কাভি আলবিদা না কেহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং সর্বশেষ ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’র মতো সফল ছবি পরিচালনা করেছেন।

জে.এস/

করণ জোহর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250