শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

আমিষসমৃদ্ধ চাল ‘মিটি রাইস’ উদ্ভাবন দক্ষিণ কোরিয়ায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৩ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

আমিষসমৃদ্ধ চাল ‘মিটি রাইস’ উদ্ভাবন করেছেন দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা। তাদের দাবি, এই হাইব্রিড চাল জলবায়ুর পরিবর্তন না ঘটিয়েই মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা মেটানোর সক্ষমতা রাখে।

গোলাপি রঙের এই চালের প্রস্তুত সংক্রান্ত যাবতীয় কাজ হয়েছে গবেষণাগারে। সেখানিই বিশেষ বৈজ্ঞানিক প্রক্রিয়ায় চালের ভেতর গরুর পেশির মাংস ও চর্বির কোষ প্রবেশ করিয়ে এটিকে প্রোটিনসমৃদ্ধ করা হয়েছে।

আরো পড়ুন: বিমানে ঘন ঘন ওয়াশরুম, অতঃপর যাত্রীর সাথে যা হলো!

১৫ই ফেব্রুয়ারি এ বিষয়ক গবেষণা প্রবন্ধটি প্রকাশ করা হয়েছে। সেই প্রবন্ধের সহলেখক এবং ‘মিটি রাইস’ উদ্ভাবনের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানী দলের সদস্য পার্ক সো-হায়ন বলেন, ‘চাল এমনিতেই একটি উচ্চমাত্রার পুষ্টিকর খাবার। গরুর মাংসের কোষ প্রবেশ করিয়ে এই বিশেষ চালটিকে আরো সমৃদ্ধ করা হয়েছে। ভবিষ্যতে হয়তো এমন সময় আসবে, যখন এই চাল থেকেই মানুষ তার অধিকাংশ পুষ্টি উপাদান আসবে।’

‘পরিবেশবান্ধব এই চাল যদি বাণিজ্যিকভাবে চাষ হয়, তাহলে একদিকে যেমন এটি মাংসের একটি টেকসই বিকল্প হবে, তেমনি অন্যদিকে কার্বন নিঃস্বরণ হ্রাসেও কার্যকর ভূমিকা রাখবে।’

আরো পড়ুন: চালকের কিডনিতে যেভাবে বাঁচলো যাত্রীর প্রাণ!

সাধারণ চালের তুলনায় নতুন এই ‘মিটি রাইসে’ প্রোটিনের পরিমাণ ৮ শতাংশ এবং ফ্যাটের পরিমাণ ৭ শতাংশ বেশি। গরুর মাংসের কোষগুলো যেন চালের সঙ্গে মিশে থাকতে পারে, সেজন্য ব্যবহার করা হয়েছে মাছের জেলাটিনের প্রলেপ।

পার্ক সো-হায়ন জানান, প্রতি ১০০ গ্রাম মিটি রাইসের উৎপাদন বাতাসে ৬ দশমিক ২৭ কেজি কার্বন ডাই অক্সাইড যোগ করে; আর প্রতি একশ গ্রাম গরুর মাংসের উৎপাদন বাতাসে কার্বন ডাই অক্সাইড যোগ করে এর থেকে আটগুণ বেশি।

সূত্র : এএফপি

 এইচআ/ 



দক্ষিণ কোরিয়া মিটি রাইস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250