সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি

বিমানে ঘন ঘন ওয়াশরুম, অতঃপর যাত্রীর সাথে যা হলো!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫০ অপরাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

ওয়াশরুমে বেশি যাওয়ায় উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ করেছেন এক যাত্রী। মেক্সিকোর এয়ারলাইন সংস্থা ওয়েস্টজেটের একটি ফ্লাইটে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই যাত্রী। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জোয়ান্না চিউ নামের এক ব্যবহারকারী লেখেন, ‘এইমাত্র মেক্সিকোর ওয়েস্টজেট ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হলো। কারণ আমার পেট খারাপ ছিল এবং টেকঅফের আগে খুব বেশি ওয়াশরুমে যাচ্ছিলাম। হোটেলে ফেরানোর প্রতিশ্রুতি বা ফ্লাইট পুনরায় বুক করা হয়নি। আমার কাছে ওষুধ ছিল এবং বিষয়টি ঠিক হচ্ছিল।’  

এরপরের পোস্টে চিউ জানান, তিনি দুর্ঘটনাক্রমে তাড়াহুড়োর কারণে উড়োজাহাজে তাঁর টাকা ফেলে আসেন। এরপরেও এয়ারলাইনটি তার ট্যাক্সির ভাড়া দিতে অস্বীকৃতি জানায়। এর পরে, বিমানবন্দরের একজন ওয়েস্টজেট সুপারভাইজার নিরাপত্তা কর্মীদের ডেকে তাঁকে আরও বিপদে ফেললে তিনি কান্নায় ভেঙে পড়েন। 

আরো পড়ুন : আইসিইউতে ঢুকে রোগীকে কামড়ে দিলো ইঁদুর!

এই ঘটনার ভিডিও ধারণ করেন চিউ। এ নিয়েও ওয়েস্টেজেটের সুপারভাইজার তাঁকে হুমকি দিয়ে জানান, ভিডিওটি মুছে না ফেলা হলে তাঁকে পরের দিনেও ফ্লাইট দেওয়া হবে না।  

চিউ জানান, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রচার না করা পর্যন্ত তাঁকে কোন সাহায্য করা হয়নি।   

এদিকে চিয়ের ঘটনা জানার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ওয়েস্টজেট। কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, হ্যালো। এমন ঘটনা সম্মুখীন হওয়া দুর্ভাগ্যজনক। আমরা বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখতে চাই।

এস/ আই.কে.জে/ 

উড়োজাহাজ ওয়াশরুম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250