রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন *** আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার *** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

মুখের যত্নে বিটের মাস্ক

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

ত্বকের যত্নে হোমমেড ফেসপ্যাকের কোনো তুলনা নেই। কারণ এটি ঘরে থাকা প্রাকৃতিক উপাদান দিয়ে  তৈরি করা যায়। এমনই একটি হোমমেড ফেসপ্যাক হলো বিটের মাস্ক। এটি ব্যবহারে ত্বকের ওপর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় না। তাহলে চলুন জানি, ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে কীভাবে বিটের মাস্ক ব্যবহার করবেন-

বিটের ফেসপ্যাক আমাদের ত্বকে কোলাজেন উৎপন্ন করে। ত্বকের বলিরেখা ও সূক্ষ্মরেখা প্রতিরোধ করে। এতে ত্বকে চটজলদি বার্ধক্য আসে না। পাশাপাশি বিটের ফেসপ্যাক ত্বককে হাইড্রেট রাখে। এটি ত্বকের দাগছোপ ও ডার্ক সার্কেল কমায়। ব্রণ ও র‍্যাশের সমস্যা থেকেও মুক্তি পেতে আপনি বিটের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।

এই প্যাক ব্যবহার করলে কয়েক সপ্তাহের মধ্যে আপনি গালে গোলাপি আভা পাবেন।

বিটরুট ও গাজর সমপরিমাণ নিয়ে মিক্সিতে পেস্ট করুন। এবার এই জুস ছেঁকে নিন। বিট ও গাজরের রস ফ্রিজে রেখে আইস কিউব বানিয়ে নিন। প্রতিদিন সকালে এই কিউব মুখে ৫ মিনিট ঘষুন। এরপর ১৫ মিনিট অপেক্ষা করুন। হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

আরো পড়ুন : দৈনিক ১১ মিনিট হাঁটলেই সারবে ১১ রোগ!

এক টুকরো বিট গ্রেট করুন। এতে ২ চামচ টকদই এবং কয়েক ফোঁটা আমন্ড অয়েল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি মুখ ও গলায় মেখে হালকা হাতে ম্যাসাজ করুন। এরপর ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।

দুধের সর তুলে রাখুন। এবার বিট গ্রেট করে দুধের সরের সঙ্গে মিশিয়ে দিন। এবার এই মিশ্রণটি ২০ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন। এই প্যাক ত্বক থেকে ট্যান তুলে দেবে। সপ্তাহে দুই দিন এই প্যাক ব্যবহার করলেই হাতে-নাতে ফল পাবেন।

এছাড়া ত্বকে উজ্জ্বলতা আনতে কমলালেবুর খোসার সঙ্গে বিটরুট মিশিয়ে ব্যবহার করুন। কমলালেবুর খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করুন। দু’চামচ কমলালেবুর খোসার গুঁড়োর সঙ্গে এক চামচ বিটের রস মিশিয়ে মুখে লাগান। মাস্ক শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর হালকা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। একদিন পর পর আপনি এই মাস্ক ব্যবহার করলে নিখুঁত ত্বক পেয়ে যাবেন।

তবে ত্বকের জেল্লা ধরে রাখতে শুধু রূপচর্চা নয়, পুষ্টিকর খাবারও জরুরি। বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখতে, বলিরেখা কমাতে ও ত্বক টান টান করে তুলতে সাহায্য করে। বিটের রস ত্বকে ব্যবহার করার পাশাপাশি তা চুমুক দিলে শরীরও ভালো থাকবে।

এস/ আই.কে.জে/

বিটরুট ত্বকের যত্ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার

🕒 প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250