শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

বাংলাদেশে টেকসই উন্নয়নের লক্ষ্যে এডিবির সহযোগিতা অব্যাহত থাকবে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেছেন, বাংলাদেশে টেকসই উন্নয়নের লক্ষ্যে এডিবির সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি গত ২৪শে ফেব্রুয়ারি আইসিসি বাংলাদেশ কার্যালয় সফর করেন এবং আইসিসি বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান ও এক্সিকিউটিভ বোর্ড সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আইসিসি বাংলাদেশ ও এডিবির দীর্ঘদিনের সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।

এসময় জিয়ং বলেন, ‘বাংলাদেশে টেকসই উন্নয়নের লক্ষ্যে এডিবির সহযোগিতা অব্যাহত থাকবে। বিশেষ করে বাণিজ্যের ডিজিটালাইজেশন, আর্থিক সুবিধা বৃদ্ধি ও টেকসই ব্যবসায়িক চর্চার ক্ষেত্রে আইসিসি বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে।

আইসিসি বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান এডিবি কান্ট্রি ডিরেক্টরকে স্বাগত জানিয়ে বলেন, এডিবি বহু বছর ধরে আইসিসি বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করে আসছে। ২০০০ সালে এডিবির তৎকালীন প্রেসিডেন্ট মি. তাদাও চিনো ঢাকায় অনুষ্ঠিত "আইসিসি এশিয়া কনফারেন্স অন ইনভেস্টমেন্ট ইন ডেভেলপিং কান্ট্রিজ"-এ অংশগ্রহণ করেছিলেন। এরপর ২০১৫ সাল থেকে এডিবি ও আইসিসি বাংলাদেশ যৌথভাবে ট্রেড ও সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রোগ্রামের আওতায় বিভিন্ন কর্মশালা ও কনফারেন্স আয়োজন করে আসছে।

মাহবুবুর রহমান বাংলাদেশে এডিবির ধারাবাহিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের গুরুত্ব তুলে ধরেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আইসিসি বাংলাদেশের সহ-সভাপতি এ. কে. আজাদ ও নাসের এজাজ বিজয়, আইসিসিবি নির্বাহী বোর্ড সদস্য  আবদুল হাই সরকার, আইসিসি বাংলাদেশের জেনারেল ম্যানেজার অজয় বি. গাহা প্রমুখ।

কেসি/কেবি


এডিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250